শেরপুর-৩ (শ্রীবরদী ও ঝিনাইগাতী) আসনের স্থগিত হওয়া সাধারণ নির্বাচনে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ৭টা থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলা এই ভোটগ্রহণ বিকেল সাড়ে ৪টা পর্যন্ত অব্যাহত থাকবে। নির্বাচন শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই স্থানীয় রাজনীতির দুই প্রধান পক্ষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীদের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ সামনে এসেছে। তাতি হাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়
টানা কয়েক দফা মূল্যবৃদ্ধির পর দেশের স্বর্ণবাজারে আবারও স্বস্তি ফিরেছে। বড় ব্যবধানে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ দাম বাড়ানোর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই নতুন মূল্য নির্ধারণ করে সংগঠনটি। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে বাজুসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৪৩২ টাকা কমানো হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি
ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানের কারণে টানা ৪০ দিন বন্ধ থাকার পর অবশেষে বৃহস্পতিবার (৯ এপ্রিল) মুসলিম মুসল্লিদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে পবিত্র আল-আকসা মসজিদ। অধিকৃত পূর্ব জেরুজালেমের ওল্ড সিটিতে অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্র এই ধর্মীয় স্থানে দীর্ঘ প্রতীক্ষার পর আবারও জামাতে নামায আদায়ের সুযোগ পেয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ভোরে মসজিদের গেট খুলে দেওয়া হলে শত
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শর্তসাপেক্ষ দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণার মাত্র ২৪ ঘণ্টা পার না হতেই লেবাননে ব্যাপক সামরিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার চালানো এই হামলায় দেশটিতে অন্তত ২৫৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যজুড়ে নতুন করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। ইসরায়েল দাবি করেছে, মাত্র দশ মিনিটের অভিযানে লেবাননের শতাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
যুদ্ধবিরতির ঘোষণা থাকলেও লেবাননজুড়ে ব্যাপক সামরিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র ১০ মিনিটের মধ্যে লেবাননের শতাধিক স্থাপনায় হামলা চালানো হয়েছে, যা চলমান সংঘাত শুরুর পর দেশটিতে ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক অভিযান হিসেবে উল্লেখ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। Israel Defense Forces (আইডিএফ) জানিয়েছে, অভিযানের লক্ষ্য ছিল বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনা। তবে আন্তর্জাতিক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার রায় আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঘোষণা করা হবে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হবে। রায় ঘোষণাকে কেন্দ্র করে মামলার ছয় আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল
জুলাই বিপ্লবী ও আধিপত্যবাদবিরোধী ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শহিদ শরিফ বিন ওসমান হাদির হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সম্মত হয়েছে। বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ পুরীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকগুলোতে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক
দেশে হাম পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক আকার ধারণ করেছে। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে বুধবার (৮ এপ্রিল) প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম সন্দেহে আক্রান্ত হয়েছেন ১,২৪৮ জন, এবং নিশ্চিতভাবে হাম আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১৮৯ জন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ছয় জন সন্দেহজনক হামে মারা
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছে সামরিক অস্ত্র সরবরাহকারী দেশগুলোর বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক পদক্ষেপের হুমকি দিয়েছেন। তিনি জানিয়েছেন, কোনো দেশ যদি তেহরানকে অস্ত্র সরবরাহ করে, তবে যুক্তরাষ্ট্রে তাদের রপ্তানিকৃত সব পণ্যের ওপর তাৎক্ষণিকভাবে ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প এই বার্তাটি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এবং ইরান দীর্ঘমেয়াদি শান্তি চুক্তির দিকে এগোচ্ছে। তবে তিনি তেহরানের
জাতীয় সংসদে পাস হয়েছে সন্ত্রাসবিরোধী (সংশোধন) আইন, ২০২৬। এর ফলে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন সংশোধন করে অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ আইনে পরিণত হলো এবং বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই বহাল থাকছে। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিলটি পাসের জন্য উত্থাপন করলে তা সর্বসম্মত কণ্ঠভোটে অনুমোদিত হয়। দিনের সম্পূরক কার্যসূচির অংশ হিসেবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বিলটি
নব্বইয়ের দশকের জনপ্রিয় মঞ্চ ও টেলিভিশন অভিনেত্রী আফসানা মিমি আকস্মিকভাবে কুড়িগ্রামের উলিপুর বইমেলায় উপস্থিত হয়ে দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেন। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুর ১টার দিকে তার এই অনাকাঙ্ক্ষিত আগমন বইমেলায় ভিন্ন মাত্রা যোগ করে। জানা যায়, বগুড়ায় ব্যক্তিগত কাজে আসার পর অবসর সময়ে তিনি উলিপুর বইমেলা পরিদর্শনে যান। মেলায় পৌঁছে তিনি বিভিন্ন বইয়ের স্টল ঘুরে দেখেন এবং বইপ্রেমীদের সঙ্গে
বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে দুই দেশ নিবিড় যোগাযোগ বজায় রাখার বিষয়ে সম্মত হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার (৮ এপ্রিল) দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর তিনি এ তথ্য জানান। বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে বাণিজ্য, জ্বালানি,
আগামী ছয় মাসের মধ্যে দেশের সাড়ে ১০ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই চালু করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বিএনপির সংসদ সদস্য সেলিম রেজার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, আগামী ১৮০ দিনের মধ্যে দেশের ২ হাজার ৩৩৬টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ৮ হাজার ২৩২টি মাদ্রাসায় বিনামূল্যে ওয়াই-ফাই সংযোগ চালু করা হবে। পাশাপাশি
জাতীয় সংসদে সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ বিল-২০২৬ সর্বসম্মত কণ্ঠভোটে পাস হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দীন আহমদ বিলটি উত্থাপন করলে আলোচনা শেষে এটি পাস হয়। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রাখার প্রেক্ষাপটে আইনটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও আইনি তাৎপর্য বহন করছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। নতুন আইনের মাধ্যমে সরকার এখন থেকে কোনো ব্যক্তি, সংগঠন কিংবা রাজনৈতিক দলকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার
রাজবাড়ীর গোয়ালন্দে দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান, প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬ উপলক্ষে বিজ্ঞান কুইজ ও বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে। "উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি"- স্লোগানে বুধবার (৮ এপ্রিল) সকাল ১০ টায় গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ১০ম বিজ্ঞান কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে এ প্রতিযোগিতা শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাসের
নোয়াখালীর সোনাইমুড়ীতে জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ব্যাংক গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে এক ব্যাংক কর্মকর্তাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তার নাম মো.বেলায়েত হোসেন। তিনি রুপালী ব্যাংক পিএলসি সোনাইমুড়ী শাখার সাবেক ব্যবস্থাপক ছিলেন। বুধবার (৮ এপ্রিল) দুপুরে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক মো.শওকত আলী এ রায় দেন। দন্ডিত বেলায়েত সোনাইমুড়ী উপজেলার জয়াগ গ্রামের আনছার আলী বেপারী বাড়ির মৃত আব্দুর রবের ছেলে।
নওগাঁর আত্রাই উপজেলার বান্দাইখাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মুদি দোকান ও একটি মেকারের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। বুধবার (৮ এপ্রিল) রাত আনুমানিক ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৬ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে বাজারের একটি দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়ে। বাজারে দায়িত্বরত
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে সময়ানুবর্তিতা ও প্রশাসনিক শৃঙ্খলা নিয়ে চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। সকাল ৯টায় অফিস কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট কর্মচারীকে বেলা ১২টার আগে অফিসে পাওয়া যায়নি। বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে কার্যালয়ে গিয়ে দেখা যায়, অফিস সহকারী (স্টোর কিপার) নাহিদ হোসেন কর্মস্থলে অনুপস্থিত। অফিসে উপস্থিত অন্যান্য সহকর্মীদের কাছে তার অবস্থান সম্পর্কে জানতে চাইলে কেউ সুনির্দিষ্ট
ঢাকার দোহার থানার আলোচিত প্রবাসী মলি আক্তার হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেনকে (৩৫) নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে নোয়াখালীর চরজব্বর উপজেলার হারিছ চৌধুরীর বাজার এলাকায় নিজাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র্যাব সূত্রে জানা যায়, নিহত মলি আক্তার ও গ্রেপ্তারকৃত ইসমাইল হোসেন সৌদি আরবে কর্মরত অবস্থায় একে অপরের সঙ্গে পরিচিত
খাগড়াছড়ি পার্বত্য জেলা সদরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)–এর এক সদস্য নিহত হয়েছেন। বুধবার সকাল আনুমানিক ১০টার দিকে খাগড়াছড়ি-মহালছড়ি সড়কের আকবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিউটন চাকমা ওরফে নির্মল ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)-এর সক্রিয় সদস্য বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে। জানা যায়, সাংগঠনিক কাজে তিনি আকবাড়ি এলাকার একটি
পটুয়াখালীর কলাপাড়ার নুরপুর দাখিল মাদ্রাসায় শূন্য পদে নিয়োগে ৩০ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ। নিয়োগ বানিজ্যের বৈধতা দিতে গোপনে ম্যানেজিং গঠনের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত সুপারের বিরুদ্ধে। শুধু নিয়োগ বানিজ্যই নয় নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ রয়েছে সুপার, শিক্ষক এবং পরিচালনা পর্ষদের বিরুদ্ধে। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিবারের পক্ষ্য থেকে। উপজেলার ডালবুগঞ্জ
ঝালকাঠির নলছিটি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য চালু থাকা স্কুল ফিডিং কর্মসূচিতে পুষ্টিকর খাবারের পরিবর্তে পচা ও নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে অভিভাবক, স্থানীয় বাসিন্দা ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের প্রতিদিন রুটি, বিস্কুট, ডিম, কলা ও দুধ—এই পাঁচ উপাদানের মধ্যে অন্তত দুটি খাবার সরবরাহ বাধ্যতামূলক। কিন্তু বাস্তবে তালিকা অনুযায়ী খাবার
কুড়িগ্রামের উলিপুরে ধান ক্ষেতে জাতীয় স্মৃতিসৌধের প্রতিচ্ছবি তৈরি করে ব্যতিক্রমী দেশপ্রেমের নজির স্থাপন করেছেন শিক্ষক জাফর সাদিক। তিনি উলিপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। চলতি বোরো মৌসুমে নিজের ধানক্ষেতে ভিয়েতনামের বেগুনি ধানের চারা ব্যবহার করে তিনি জাতীয় স্মৃতিসৌধের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছেন, যা ইতোমধ্যে স্থানীয় ও সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। উলিপুর পৌরসভার ডাম্পিং স্টেশনের পাশে সড়কসংলগ্ন ধানক্ষেতটিতে প্রতিদিন শত শত মানুষ ভিড়
প্রায় চল্লিশ দিনের টানা উত্তেজনা ও সংঘাতের পর মধ্যপ্রাচ্যে অবশেষে যুদ্ধবিরতির পথে এগিয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো। দীর্ঘ এই সংঘর্ষে ক্ষয়ক্ষতি ও অনিশ্চয়তার মধ্যে থাকা দেশগুলো আপাতত স্বস্তি পেলেও পরিস্থিতি এখনো পুরোপুরি স্থিতিশীল নয়। এই যুদ্ধবিরতির পেছনে কেবল কূটনৈতিক চাপ নয়, বরং শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন কাজ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সংঘাতের শুরুতে যে ধারণা ছিল, বাস্তবতা শেষে অনেকটাই ভিন্ন রূপ