
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৫

পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলোতে আজ থেকে আনুষ্ঠানিকভাবে ছুটি শুরু হয়েছে। কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে ছুটি শুরু হয়ে আগামী ২৯ মার্চ থেকে ক্লাস পুনরায় শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয় প্রকাশিত ২০২৬ সালের ছুটির তালিকা থেকে এসব তথ্য জানা গেছে।
