প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৪

নিষিদ্ধ কার্যক্রমের অভিযোগে আলোচিত বাংলাদেশ আওয়ামী লীগ–এর নোয়াখালী জেলা কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে জেলা শহর মাইজদীর টাউন হল মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় জানাতে পারেনি।
