
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৫

নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদকে বরণ করতে প্রস্তুত হয়ে উঠেছে দেশের প্রশাসনিক কেন্দ্র বাংলাদেশ সচিবালয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকেই সচিবালয়ের বিভিন্ন দপ্তরে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক ব্যস্ততা লক্ষ্য করা গেছে। অনেক কর্মকর্তা ও কর্মচারীকে ফুলের মালা হাতে সচিবালয়ে প্রবেশ করতে দেখা যায়। একই সঙ্গে সকাল থেকেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা ফোর্স সচিবালয়ের ভেতরে অবস্থান নিয়েছে।
