সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬৩১ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ১২ প্রাণহানি

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৫

শেয়ার করুনঃ
পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে আত্মঘাতী বিস্ফোরণে ১২ প্রাণহানি

উত্তর-পশ্চিম পাকিস্তানের অস্থিতিশীল সীমান্ত অঞ্চলে ধারাবাহিক বোমা হামলা ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত এক ডজনের বেশি মানুষ নিহত হয়েছেন। সহিংসতার এই ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে খাইবার পাখতুনখাওয়া প্রদেশজুড়ে।

স্থানীয় সূত্র জানায়, গত সোমবার বাজাউর জেলায় বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিরাপত্তা চৌকির দিকে এগিয়ে গিয়ে বিস্ফোরিত হলে এক শিশুসহ ১১ জন নিরাপত্তা সদস্য নিহত হন। আহত হয়েছেন আরও সাতজন, যাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। বিস্ফোরণের তীব্রতায় পাশের একটি ভবন ধসে পড়ে একটি মেয়েশিশুর মৃত্যু হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকভর্তি যানটি একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়ালে আঘাত করলে ভেতরে অবস্থানরত পুলিশ ও ফ্রন্টিয়ার কোরের সদস্যরা প্রাণ হারান।

এর আগে একই দিনে বান্নু জেলায় একটি থানার প্রবেশপথের কাছে পার্ক করা মোটরসাইকেলে রাখা বোমা বিস্ফোরণে দুইজন নিহত এবং অন্তত ১৭ জন আহত হন। আফগান সীমান্তসংলগ্ন এই জেলাটি দীর্ঘদিন ধরেই জঙ্গি তৎপরতার ঝুঁকিতে রয়েছে।

আরও

হরমুজ অবরোধে ৬০ দিনে পথ বদলেছে ১০০ বাণিজ্যিক জাহাজ

হরমুজ অবরোধে ৬০ দিনে পথ বদলেছে ১০০ বাণিজ্যিক জাহাজ
অন্যদিকে শাংলা জেলায় পৃথক অভিযানে পুলিশ ও বিদ্রোহীদের মধ্যে গোলাগুলিতে তিন পুলিশ সদস্য এবং তিন সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, নিহত বিদ্রোহীরা চীনা নাগরিকদের লক্ষ্য করে হামলার সঙ্গে জড়িত ছিল।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
বিশ্লেষকদের মতে, ২০২১ সালে তালেবান আফগানিস্তানে ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৫ সালের প্রথম নয় মাসেই দেশটিতে সন্ত্রাসী সহিংসতায় ২ হাজার ৪০০–এর বেশি মানুষের প্রাণহানি হয়েছে, যা আগের বছরের তুলনায় বেশি।

ইসলামাবাদের অভিযোগ, এসব হামলার বেশিরভাগের পেছনে রয়েছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি), যাদের শীর্ষ নেতারা বর্তমানে আফগানিস্তান-এ অবস্থান করছেন বলে ধারণা করা হয়। সীমান্তঘেঁষা উপজাতীয় অঞ্চল থেকেই সংগঠনটির সদস্যদের বড় অংশ আসে।

খাইবার_পাখতুনখাওয়াবোমা_হামলাপ্রাণহানি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

মেধা আছে, স্বপ্ন আছে, নেই শুধু পড়ার সামর্থ্য

মেধা আছে, স্বপ্ন আছে, নেই শুধু পড়ার সামর্থ্য

ভূরুঙ্গামারীতে ২৩ লাখ বাজেয়াপ্ত পণ্য ধ্বংস করল কাস্টমস

ভূরুঙ্গামারীতে ২৩ লাখ বাজেয়াপ্ত পণ্য ধ্বংস করল কাস্টমস

দেবীদ্বারে বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৫ লাখ ১০ হাজার

দেবীদ্বারে বেসরকারি চিকিৎসাপ্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৫ লাখ ১০ হাজার

নানার সঙ্গে বরিশাল যাওয়া হল না ছোট্ট মাহিনের

নানার সঙ্গে বরিশাল যাওয়া হল না ছোট্ট মাহিনের

কুয়াকাটায় মন্ত্রীর ছবি সংবলিত ব্যানার ব্যবহার করে জমি দখলের অভিযোগ

কুয়াকাটায় মন্ত্রীর ছবি সংবলিত ব্যানার ব্যবহার করে জমি দখলের অভিযোগ

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

ইরানে মার্কিন সেনা রাখার কথা ভাবছেন ট্রাম্প, তেলও নিয়ন্ত্রণে

ইরানে মার্কিন সেনা রাখার কথা ভাবছেন ট্রাম্প, তেলও নিয়ন্ত্রণে

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হওয়ার পর দেশটিতে মার্কিন সেনা রেখে দেওয়ার বিষয়টি বিবেচনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ভেনেজুয়েলার মতো ইরানের তেলও যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে রাখার সম্ভাবনার কথা জানিয়েছেন তিনি। রোববার (১৩ সেপ্টেম্বর) আয়ারল্যান্ড সফরের সময় আইরিশ ওপেন গলফ চ্যাম্পিয়নশিপে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প। ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক জ্বালানি চুক্তির প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, শেষ

সরবরাহ সংকটের শঙ্কায় তেলের দাম ছুটছে শতকের ওপরে

সরবরাহ সংকটের শঙ্কায় তেলের দাম ছুটছে শতকের ওপরে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং তেল পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ ও অবকাঠামো ঘিরে নতুন সংকটের আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম গত সপ্তাহে প্রায় ৮ শতাংশ বেড়েছে। জুলাইয়ের পর প্রথমবারের মতো ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে ওঠার পর সোমবারও দাম ঊর্ধ্বমুখী রয়েছে। ব্রেন্ট ১০৭ দশমিক ৫১ এবং ডব্লিউটিআই ১০২ দশমিক ৩২ ডলারে পৌঁছেছে। রয়টার্স জানিয়েছে, ইরান-সমর্থিত ইয়েমেনের হুথিরা শুক্রবার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পেরিম দ্বীপে পৌঁছেছে। এতে বাব

মোদি-শি বৈঠকে সীমান্ত শান্তির নতুন সমঝোতার বার্তা

মোদি-শি বৈঠকে সীমান্ত শান্তির নতুন সমঝোতার বার্তা

বিশ্ব অর্থনীতির ভারসাম্য ও ভূরাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে শেষ হয়েছে দুই দিনব্যাপী ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। রোববার (১৩ সেপ্টেম্বর) দিনভর বহুপক্ষীয় আলোচনা ও দ্বিপক্ষীয় বৈঠকের পর সর্বসম্মতিক্রমে ৪৫ পৃষ্ঠা ও ১৪০ অনুচ্ছেদের ঐতিহাসিক ‘দিল্লি ঘোষণা’ গ্রহণের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক সমাপ্তি হয়। ভারতের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন,

কূটনৈতিক ট্রেন ছাড়ার ১৫ মিনিট পরেই ড্রোন হামলা, অক্ষত বরিস জনসন

কূটনৈতিক ট্রেন ছাড়ার ১৫ মিনিট পরেই ড্রোন হামলা, অক্ষত বরিস জনসন

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলায় ট্রেনটির ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। হামলার মাত্র কিছুক্ষণ আগে একই রেলপথ দিয়ে যাওয়া অন্য একটি ট্রেনে ছিলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ ইউরোপের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানায়, পোল্যান্ড সীমান্তসংলগ্ন ইয়াহোদিন এলাকায় রুশ ড্রোনটি আঘাত হানে। হামলার আশঙ্কায় আক্রান্ত ট্রেনটির সব যাত্রীকে নিরাপদে

হুতিদের হামলা বন্ধে সৌদির পাশে থাকার ঘোষণা ব্রিটেনের

হুতিদের হামলা বন্ধে সৌদির পাশে থাকার ঘোষণা ব্রিটেনের

ইয়েমেনের হুতিদের সাম্প্রতিক হামলার বিরুদ্ধে সৌদি আরবের পাশে থাকার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। লন্ডন বলেছে, সৌদি আরবের বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় হুতিদের হামলা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি তৈরি করছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাজ্যের উপ-স্থায়ী প্রতিনিধি কেট ফস্টার বলেন, ইয়েমেনে আবার সংঘাত শুরু করা এবং সৌদি আরবের ওপর ধারাবাহিক হামলার জন্য হুতিদের তীব্র নিন্দা জানায় ব্রিটেন। একই সঙ্গে সৌদি আরবের আত্মরক্ষার

জনপ্রিয় সংবাদ

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন