বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬৫ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ প্রধানমন্ত্রী তারেক রহমানের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২৫

শেয়ার করুনঃ
আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ প্রধানমন্ত্রী তারেক রহমানের

নবনির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান। সরকারের এক তথ্যবিবরণীতে জানানো হয়েছে, রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারসহ দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাষণটি সরাসরি সম্প্রচার করা হবে।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটিই হবে দেশবাসীর উদ্দেশে তার প্রথম আনুষ্ঠানিক বার্তা। এতে নতুন সরকারের কর্মপরিকল্পনা, অগ্রাধিকার এবং লক্ষ্যমাত্রা তুলে ধরা হবে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভাষণে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন, সংবিধান সংস্কার এবং দেশের ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে সরকারের প্রাথমিক পদক্ষেপ নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে।

দায়িত্ব গ্রহণের পরদিন সকালেই প্রধানমন্ত্রী সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সকাল ১১টার দিকে পুষ্পস্তবক অর্পণের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং পরে তার নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে পুনরায় শ্রদ্ধা নিবেদন করেন।

আরও

প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন ড. মুহাম্মদ ইউনূস

প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন ড. মুহাম্মদ ইউনূস
এরপর বেলা ১২টার দিকে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তিনি ও তার মন্ত্রিসভার সদস্যরা বিশেষ মোনাজাতে অংশ নেন, যা দীর্ঘ দেড় যুগের রাজনৈতিক নির্বাসন ও সংগ্রামের পর আবেগঘন পরিবেশ সৃষ্টি করে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। সচিবালয়ের ১ নম্বর ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথম কর্মদিবসে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পুরো সচিবালয় এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ যৌথভাবে নিরাপত্তা তল্লাশি চালায়। বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে প্রথম নীতিনির্ধারণী বৈঠক এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।

জাতির_উদ্দেশে_ভাষণপ্রধানমন্ত্রীতারেক রহমান
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
উল্লেখ্য, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনর কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। একই সঙ্গে ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রীও শপথ গ্রহণ করেন। তার প্রথম ভাষণকে ঘিরে দেশব্যাপী ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা বিরাজ করছে।

আরও

প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন ড. মুহাম্মদ ইউনূস

প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন ড. মুহাম্মদ ইউনূস

জনপ্রিয় সংবাদ

স্মার্ট ফোন ও মনিটরে ভোটকেন্দ্র নজরদারি করবেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন

স্মার্ট ফোন ও মনিটরে ভোটকেন্দ্র নজরদারি করবেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন

ভোটারদের নয়, ঝুঁকি নির্বাচন বানচালকারীদের: র‍্যাব ডিজি

ভোটারদের নয়, ঝুঁকি নির্বাচন বানচালকারীদের: র‍্যাব ডিজি

সৈয়দপুরে অর্থ আটক, দ্বিচারিতার অভিযোগ বিএনপির

সৈয়দপুরে অর্থ আটক, দ্বিচারিতার অভিযোগ বিএনপির

ভোটারদের সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান সিইসির

ভোটারদের সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান সিইসির

কুমিল্লার মুরাদনগরে ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

কুমিল্লার মুরাদনগরে ২ লাখ টাকাসহ জামায়াত নেতা আটক

সর্বশেষ সংবাদ

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ প্রধানমন্ত্রী তারেক রহমানের

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রথম ভাষণ প্রধানমন্ত্রী তারেক রহমানের

নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫

নোয়াখালী জেলা আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনায় আটক-৫

ভারতের মেদিনীপুরের সাথে মিল রেখে দৌলতদিয়ায় ওরশ শরীফ পালিত

ভারতের মেদিনীপুরের সাথে মিল রেখে দৌলতদিয়ায় ওরশ শরীফ পালিত

নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো নেতাকর্মিরা, কিছুক্ষণ পর উধাও

নোয়াখালীতে আ.লীগ কার্যালয়ে ব্যানার টাঙালো নেতাকর্মিরা, কিছুক্ষণ পর উধাও

ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিলেন বিরোধীদলীয় নেতা

ছায়া মন্ত্রিসভা গঠনের ঘোষণা দিলেন বিরোধীদলীয় নেতা

এ সম্পর্কিত আরও পড়ুন

নতুন প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত সচিবালয়ে উৎসবমুখর পরিবেশ

নতুন প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত সচিবালয়ে উৎসবমুখর পরিবেশ

নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদকে বরণ করতে প্রস্তুত হয়ে উঠেছে দেশের প্রশাসনিক কেন্দ্র বাংলাদেশ সচিবালয়। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল থেকেই সচিবালয়ের বিভিন্ন দপ্তরে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক ব্যস্ততা লক্ষ্য করা গেছে। অনেক কর্মকর্তা ও কর্মচারীকে ফুলের মালা হাতে সচিবালয়ে প্রবেশ করতে দেখা যায়। একই সঙ্গে সকাল থেকেই প্রধানমন্ত্রীর নিরাপত্তা ফোর্স সচিবালয়ের ভেতরে অবস্থান নিয়েছে। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের তৃতীয় তলায় অবস্থিত প্রধানমন্ত্রীর দপ্তর

প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ আর সক্রিয় নয়

প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ আর সক্রিয় নয়

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম পেজ আর সক্রিয় থাকবে না বলে জানানো হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) Chief Adviser (GOB) ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, গত ১৮ মাস সময়জুড়ে সকলের সহায়তা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানানো হচ্ছে। জনগণের সমর্থন, সহযোগিতা এবং গঠনমূলক সমালোচনা এই যাত্রাকে আরও মূল্যবান ও সমৃদ্ধ

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যক্রম শুরু

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যক্রম শুরু

প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর একাত্তরের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধ-এর বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তার নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে পুনরায় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। নতুন সরকারের যাত্রা শুরুর প্রাক্কালে দেশের স্বাধীনতার জন্য

গুরুত্বপূর্ণ পাঁচ মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অধীনে

গুরুত্বপূর্ণ পাঁচ মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর অধীনে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর ১৯ বছর ৩ মাস ১৯ দিন বিরতি দিয়ে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। তার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার পরিচালনার জন্য ৪৯ সদস্যের একটি মন্ত্রিসভা গঠন করেছে, যেখানে প্রবীণ নেতৃত্বের অভিজ্ঞতা ও তরুণদের উদ্যমকে একসঙ্গে প্রাধান্য দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ পাঁচটি মন্ত্রণালয় নিজের অধীনে রেখেছেন—প্রতিরক্ষা, জনপ্রশাসন, ডাক,

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান শেষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ। সাক্ষাৎকালে ভারতের স্পিকার তারেক রহমানের কাছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। একই সঙ্গে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে