প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৪

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগ জেলা কার্যালয়ে তালা ভেঙে প্রধান ফটকে ব্যানার টাঙানোর ঘটনা ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে টাউন হল মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকজন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী হঠাৎ করে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন। একপর্যায়ে তারা কার্যালয়ের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং ‘নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়’ লেখা একটি ব্যানার টাঙান। এ সময় তারা দলীয় স্লোগান দেন। ঘটনাটি দ্রুত স্থানীয়দের মধ্যে আলোচনার জন্ম দেয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
