
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৩

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। শপথগ্রহণ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সময় উভয় পক্ষ একে অপরকে নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান।
