
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৫২

শ্রীমঙ্গল উপজেলা ও কমলগঞ্জ উপজেলা দীর্ঘদিন ধরে নানা ধরনের ফলমূল ও মৌসুমি সবজির জন্য দেশজুড়ে পরিচিত হলেও এ দুই উপজেলায় হিমাগার (কোল্ড স্টোরেজ) না থাকায় প্রতি বছর কোটি টাকার কৃষিপণ্য নষ্ট হচ্ছে। প্রত্যন্ত পাহাড়ি এলাকায় কৃষকেরা অতিকষ্টে আলু, টমেটো, করলা, সিম, শসা, আনারস, লেবুসহ বিভিন্ন ফল ও সবজি উৎপাদন করলেও সংরক্ষণের অভাবে বাধ্য হয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে। ফলে তারা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।
