
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৮

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৪৯ জন সদস্য। মঙ্গলবার আয়োজিত এই শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান। ঘোষিত তালিকা অনুযায়ী মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের মধ্যে তিনজন টেকনোক্র্যাট কোটায় অন্তর্ভুক্ত হয়েছেন। তবে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক জল্পনা চলছে।
