অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম পেজ আর সক্রিয় থাকবে না বলে জানানো হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) Chief Adviser (GOB) ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, গত ১৮ মাস সময়জুড়ে সকলের সহায়তা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য আন্তরিক ধন্যবাদ জানানো হচ্ছে। জনগণের সমর্থন, সহযোগিতা এবং গঠনমূলক সমালোচনা এই যাত্রাকে আরও মূল্যবান ও সমৃদ্ধ করেছে বলে উল্লেখ করা হয়।
অন্তর্বর্তী সরকারের দায়িত্বকাল শেষ হওয়ায় পেজটির কার্যক্রম বন্ধ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।