
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ২১:২৬

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান শেষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ।
