ঝালকাঠির কেফাইত নগর এলাকায় গাবখান সেতু-র নিচে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কিশোর আলিফের মরদেহ প্রায় ৪৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে গাবখান নদী-তে ভাসমান অবস্থায় স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে তীরে তুলে আনে। নিহত আলিফ একজন মাদ্রাসা শিক্ষার্থী ও হাফেজ ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দুপুর দেড়টার দিকে আলিফ তার ছোট ভাই আলফি ও খালাতো
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা-এ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দোলন মজুমদার (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাজীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দোলন একই গ্রামের দিনু মজুমদারের ছেলে। তিনি স্থানীয় ছমিরহাট বাজারের স্বর্ণ ব্যবসায়ী দিপংকরের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন। আকস্মিক এই ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে
দিনাজপুরের ঘোড়াঘাটে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে দ্রুতগতির আরেকটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন চালকের সহকারী আপন চন্দ্র দাস (২৬)। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক বিকাশ চন্দ্র দাস (৩০)। রোববার (২৯ মার্চ) রাত আড়াইটার দিকে পৌর শহরের ঘোড়াঘাট ফিলিং স্টেশনের সামনের মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত আপন চন্দ্র দাস নীলফামারীর ডিমলা উপজেলার কেয়াপাড়া গ্রামের বাসিন্দা। আহত চালক বিকাশ চন্দ্র দাস তার
দেশে তথাকথিত ‘মব কালচার’ বা বিশৃঙ্খল গণপিটুনির ঘটনা আর সহ্য করা হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দাবি আদায়ের নামে সড়ক অবরোধ বা জনসমাবেশের আড়ালে কোনো ধরনের সহিংসতা সৃষ্টি করলে সরকার কঠোর আইনগত ব্যবস্থা নেবে। সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য রুমিন ফারহানা-এর প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। আলোচনায় রুমিন ফারহানা পূর্ববর্তী সরকারের আমলে
এক মাস ধরে চলা যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান যুদ্ধের প্রভাবে উপসাগরীয় অঞ্চলসহ বৈশ্বিক অর্থনীতি চাপে পড়েছে। যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক মহলে আলোচনা জোরদার হলেও এখনো হামলা বন্ধ হয়নি। তবে সংঘাত থামাতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। রোববার (২৯ মার্চ) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের অংশগ্রহণে গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। দুই দিনব্যাপী এই আলোচনায় তুরস্ক, সৌদি আরব, মিসর ও পাকিস্তানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, যুক্তরাষ্ট্র
ইসরায়েলের বৃহত্তম তেল শোধনাগার হাইফার বাজানে হামলা চালিয়েছে ইরান। হামলার পর বাজান ওয়েল রিফাইনারিতে আগুন জ্বলতে দেখা গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। প্রতিবেদনগুলোতে বলা হয়, আঘাতপ্রাপ্ত এলাকা বাজান তেল শোধনাগারের অত্যন্ত স্পর্শকাতর অবকাঠামোর ভেতরে অথবা তার আশপাশে অবস্থিত। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই স্থাপনাটি ইসরায়েলের জ্বালানি সরবরাহ ব্যবস্থার অন্যতম কেন্দ্র হিসেবে বিবেচিত। ইসরায়েলি সংবাদমাধ্যম জানায়, হামলার পরপরই শোধনাগার এলাকায় আগুন ছড়িয়ে পড়ে
গণভোট বাতিল করা হলে নির্বাচিত জাতীয় সংসদ আইনগত হুমকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন শিশির মনির। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী। সোমবার (৩০ মার্চ) হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বিদ্যমান আইনে স্বয়ংক্রিয়ভাবে গণভোট বাতিল করার কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী যদি গণভোট অনুষ্ঠিত হয় এবং পরে তা বাতিল করা
আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (৩০ মার্চ) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ক্রীড়াভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন এবং আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় পদকজয়ী খেলোয়াড়দের ক্রীড়া কার্ড ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর ১৯৭৬ সালে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের লক্ষ্যে ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠান চালু হয়েছিল,
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ছয় শিক্ষক-কর্মচারীর সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমিক শাখার শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক-১) নাজিম উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহারের বিষয়টি জানা যায়। সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার হওয়া শিক্ষক-কর্মচারীরা হলেন- ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান, ইংরেজি
নোয়াখালীর সদর উপজেলায় মাদক সংক্রান্ত বিরোধের জেরে মো. নিরব (২৬) নামে এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার আন্ডারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব মাইজচরা গ্রামের বাংলাবাজারের উত্তর পাশে কালা দুলালের বাপের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত নিরব একই এলাকার আব্দুল গনি বাড়ির আব্দুল গনির ছেলে এবং পেশায় একজন স’মিল শ্রমিক ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে
ছাত্র আন্দোলনে বিতর্কিত ভূমিকার অভিযোগে আলোচনায় থাকা ইউটিউবার আরএস ফাহিম-কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ মার্চ) রাজধানীর শাহ আলী থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। দারুসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার ইমদাদ হোসেন বিপুল বিষয়টি নিশ্চিত করে জানান, ফাহিমের বিরুদ্ধে দায়ের হওয়া দুটি মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। সংশ্লিষ্ট মামলাগুলোর তদন্ত চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানান
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা-এর ঝাওয়াইল ইউনিয়নের সোনামুই গ্রামে এক হৃদয়বিদারক ঘটনা ঘটে। মোহাম্মদ মেহেদী হাসান (১৮) নামে এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে। তিনি ওই গ্রামের মোঃ লাল মাহমুদের ছেলে এবং নারুচি স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলেন। পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, পারিবারিক অভিমান থেকে রবিবার বিকেল প্রায় ৩টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন মেহেদী। ঘটনার পর পরিবারের
বিদ্যুৎ গ্রাহকদের দীর্ঘদিনের অভিযোগ ও অসন্তোষের অবসান ঘটিয়ে প্রিপেইড মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (২৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য নিশ্চিত করেন। মন্ত্রী জানান, সিদ্ধান্তটি দ্রুত কার্যকর করা হবে এবং প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি বলেন, প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে
সাম্প্রতিক ঈদযাত্রা অতীতের যেকোনো সময়ের তুলনায় বেশি স্বস্তিদায়ক হয়েছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। রোববার (২৯ মার্চ) ঈদ–পরবর্তী মূল্যায়ন সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। একই সঙ্গে ভবিষ্যতে গণপরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সব বাসে জিপিএস ট্র্যাকিং ব্যবস্থা চালুর সিদ্ধান্ত নেওয়ার কথাও জানান তিনি। মন্ত্রী বলেন, অল্প সময়ের মধ্যে প্রায় দেড় কোটি মানুষ
হবিগঞ্জের লাখাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) দুপুরে উপজেলার তেঘরিয়া ইউনিয়নের মশাদিয়া গ্রামে এ সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শিশুদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়ার ঘটনা ঘটে। এ নিয়ে মশাদিয়া গ্রামের
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বড় মানিকা উচ্চ বিদ্যালয় নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার (২৯ মার্চ) দুপুর ১টার দিকে সরেজমিনে গিয়ে বিদ্যালয়টি ছুটি দেওয়া হয়েছে এমন চিত্র দেখা যায়। এ ঘটনায় স্থানীয় অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। বেশ কয়েকজন অভিভাবক বলেন, আগাম ছুটি দেওয়ায় তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পাশাপাশি তারা বিষয়টিকে অনিয়ম হিসেবে দেখছেন এবং সংশ্লিষ্ট
রাজবাড়ীর দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে ডুবে যাওয়ার মর্মান্তিক ঘটনার পঞ্চম দিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নৌ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও তদন্ত কমিটির আহ্বায়ক মোঃ মুহিদুল ইসলাম। রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে তিনি পাটুরিয়া ঘাট থেকে নৌ অধিদপ্তরের স্পিডবোটে করে সরাসরি দৌলতদিয়া ঘাটে পৌঁছান। পরিদর্শনকালে বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, জেলা ও উপজেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্ট গার্ডের
ঝালকাঠির রাজাপুরে এক শিক্ষিকার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে তার অপসারণ ও বিভাগীয় ব্যবস্থার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী। রবিবার (২৯ মার্চ) বেলা ১১টায় উপজেলার ১৮ নম্বর কানুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অভিযুক্ত শিক্ষিকা ফেরদৌসী খানম, যিনি বর্তমানে ওই বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে ডেপুটেশনে কর্মরত রয়েছেন। মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করে
বাংলাদেশ কিন্ডারগার্ডেন এসোসিয়েশন কতৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৫ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পর্যায়ে ৪র্থ শ্রেণির বৃত্তি পরীক্ষায় মেধা তালিকায় ১ম স্থান অর্জন করছে মেধাবী শিক্ষার্থী মোছাঃ মিফতাহুল জান্নাত (মাইশা)। মাইশা উপজেলার রাণীগঞ্জ ন্যাশনাল বিদ্যাপিট এ ৫ম শ্রেণিতে অধ্যয়নরত। জানা গেছে, এই বিদ্যাপিট থেকে ২০২৫ সালে বাংলাদেশ কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় বিভিন্ন শ্রেণিতে মোট ৯২ জন ছাত্র ছাত্রী বৃত্তি পেয়েছে এবং উপজেলা পর্যায়ে সর্বোচ্চ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চিরসবুজ লাউয়াছড়া জাতীয় উদ্যানের মাঝ দিয়ে চলে যাওয়া নান্দনিক রেললাইন এখন পর্যটকদের জন্য ভয়ংকর মরণফাঁদে পরিণত হয়েছে। প্রকৃতির সৌন্দর্যে ঘেরা এই রেললাইনকে কেন্দ্র করে ছবি তোলা ও অনলাইন কনটেন্ট তৈরির প্রবণতা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। ফলে প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে রেললাইনের ওপর দাঁড়িয়ে, বসে কিংবা হাঁটতে হাঁটতে ছবি ও ভিডিও ধারণ করছেন দর্শনার্থীরা। বিশেষ করে ঈদুল ফিতরের পরবর্তী
পিরোজপুরের কাউখালী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পুষ্টিকর মিড-ডে মিল বা স্কুল ফিডিং কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার ২৩নং সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কার্যক্রম চালু করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি সভাপতি এস এম আহসান কবির। বিশেষ
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম আজ (২৯ মার্চ) পুনরায় শুরু হয়েছে। ঈদুল ফিতরের দীর্ঘ ১০ দিনের ছুটি এবং ভারতীয় কাস্টমস কর্মকর্তা সুপারিন্টেন্ডেন্ট (এডমিন) মধুসূদন দত্তের আকস্মিক মৃত্যুতে গতকাল (২৮ মার্চ) একদিন কার্যক্রম বন্ধ ছিল। বাংলাহিলি কাস্টমস সি অ্যান্ড এফ এজেন্সি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম শাহিন জানান, ঈদুল ফিতরের ছুটি শেষে ২৮ মার্চ হিলি স্থলবন্দরে
পটুয়াখালীর কুয়াকাটার বড়হরপাড়া খালের উপর নির্মিত আয়রন সেতুটি ভেঙে পরার দুই বছর অতিক্রম করলেও নতুন সেতু নির্মাণ হয়নি। ফলে এলাকাবাসী ও পর্যটকরা অস্থায়ী কাঠের সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, যা ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে। স্থানীয়রা বলছেন, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সরেজমিন দেখা গেছে, কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের বড়হরপাড়া খালের উপর ২০০৫ সালে নির্মাণ করা হয় এই আয়রন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শনিবার (২৮ মার্চ) রাত ৯টার দিকে একটি ভয়াবহ ছিনতাই ও হামলার ঘটনা ঘটেছে। আহত হয়েছেন ৬৫ বছর বয়সী করিম উদ্দিন, যিনি ভূরুঙ্গামারী বাজারের একজন সবজি বিক্রেতা। তিনি জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানায়, করিম উদ্দিন তার দোকান বন্ধ করে রাত ৯টার দিকে বাড়ি ফেরার পথে মিলনী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছান। তখন কয়েকজন যুবক ধারালো অস্ত্র নিয়ে