প্রকাশ: ২৫ মে ২০২৬, ১২:১৭

ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তিচুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক অঙ্গনে চলমান সমালোচনার মুখে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, তেহরানের সঙ্গে তার প্রশাসন যে চুক্তির বিষয়ে আলোচনা করছে, তা হবে অত্যন্ত ‘ভালো ও যথাযথ’ এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে স্বাক্ষরিত পরমাণু চুক্তির তুলনায় অনেক বেশি শক্তিশালী ও কার্যকর।
