প্রকাশ: ২৫ মে ২০২৬, ১৭:৫৭

জয়পুরহাটের পাঁচবিবিতে প্রবল বৃষ্টির মধ্যে শতবর্ষী একটি রেইনট্রি গাছ উপড়ে পড়ে তিনটি পরিবারের বসতঘর বিধ্বস্ত হয়েছে। সোমবার (২৫ মে) সকালে উপজেলার ১ নম্বর রেলগেট সংলগ্ন রেল কলোনীতে এ ঘটনা ঘটে। তবে পরিবারের সদস্যরা ঘরের বাইরে থাকায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
