প্রকাশ: ২৫ মে ২০২৬, ১৮:১৪

ঝালকাঠির রাজাপুরে মহাসড়কে নিয়ম না মেনে ভেকু মেশিন ওঠানোর সময় ঘটে যাওয়া দুর্ঘটনায় মো. সিহাব উদ্দীন নামে ব্রাকের এক মাঠকর্মী নিহত হয়েছেন। সোমবার (২৫ মে) সকালে বরিশাল-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ রাজাপুর এলাকার খন্দকারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
