প্রকাশ: ২৫ মে ২০২৬, ১৮:২১

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত এবং আরও দুটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ডালিম শেখ (৪৭) কে গ্রেপ্তার করেছে। একই অভিযানে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আরেক পলাতক আসামি আলম (৪৫)কেও আটক করা হয়েছে। সোমবার (২৫ মে) দুপুরের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে পাঠানো হয়।
