
প্রকাশ: ২৫ মে ২০২৬, ১৮:৩৮

রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ঈদুল আযহা উপলক্ষে বাড়ি ফেরা মানুষের চাপ ক্রমেই বাড়ছে। সোমবার (২৫ মে) ভোররাত থেকেই ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে। তবে ঘাট কর্তৃপক্ষের সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও প্রশাসনের তৎপরতায় বড় ধরনের কোনো ভোগান্তি সৃষ্টি হয়নি।
