সোমবার, ২৫ মে, ২০২৬১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ঈদে আজ থেকে আট দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর

শামসুজ্জোহা সুজন
শামসুজ্জোহা সুজন, উপজেলা প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৬, ১১:৪৬

শেয়ার করুনঃ
ঈদে আজ থেকে আট দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরের আমদানি ও রপ্তানি কার্যক্রম টানা আটদিন বন্ধ থাকবে। এ সময় বন্দরের মাধ্যমে কোনো ধরনের পণ্য আমদানি কিংবা রপ্তানি করা হবে না।

সোনাহাট স্থল শুল্ক স্টেশন সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে। পত্রে উল্লেখ করা হয়, এসোসিয়েশনের মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল আযহা উপলক্ষে ২৫ মে সোমবার থেকে ১ জুন সোমবার পর্যন্ত বন্দরের আমদানি ও রপ্তানি সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে।

বন্দরসংশ্লিষ্ট ব্যবসায়ী ও সিএন্ডএফ এজেন্টদের এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়েছে। ছুটিকাল শেষে আগামী ২ জুন মঙ্গলবার থেকে স্থলবন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

কলাপাড়ায় কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

কলাপাড়ায় কৃষকদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
সোনাহাট স্থলবন্দর উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রবেশদ্বার হিসেবে পরিচিত। ঈদের ছুটিকে কেন্দ্র করে প্রতিবছরই নির্দিষ্ট সময়ের জন্য বন্দরের কার্যক্রম স্থগিত রাখা হয়।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ছুটির সময়কালে প্রয়োজনীয় নিরাপত্তা ও প্রশাসনিক তদারকি অব্যাহত থাকবে। ঈদ শেষে বন্দর কার্যক্রম পুনরায় চালু হলে আমদানি-রপ্তানি কার্যক্রম আগের নিয়মেই পরিচালিত হবে।

সোনাহাটস্থলবন্দরভূরুঙ্গামারীআমদানিরপ্তানি
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

হজ পালনে সৌদিতে ২৮ বাংলাদেশির মৃত্যু

হজ পালনে সৌদিতে ২৮ বাংলাদেশির মৃত্যু

হজের মূল আনুষ্ঠানিকতা শুরু আজ, অংশ নিচ্ছেন ১৮ লাখ মুসল্লি

হজের মূল আনুষ্ঠানিকতা শুরু আজ, অংশ নিচ্ছেন ১৮ লাখ মুসল্লি

মৌলভীবাজারে নজর কাড়ছে ১২শ কেজির কালো মানিক

মৌলভীবাজারে নজর কাড়ছে ১২শ কেজির কালো মানিক

ওবামার চুক্তির চেয়ে শক্তিশালী হবে নতুন সমঝোতা: ট্রাম্প

ওবামার চুক্তির চেয়ে শক্তিশালী হবে নতুন সমঝোতা: ট্রাম্প

রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ

রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

মাদারীপুরে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

কর আদায় না বাড়লে বাজেটে চাপ বাড়বে—সিপিডি

কর আদায় না বাড়লে বাজেটে চাপ বাড়বে—সিপিডি

ফিলিং স্টেশনগুলো টানা ১৩ দিন সার্বক্ষণিক চালু রাখার নির্দেশ

ফিলিং স্টেশনগুলো টানা ১৩ দিন সার্বক্ষণিক চালু রাখার নির্দেশ

বিএনপি-এনসিপি মুখোমুখি, মিটিং মিছিল নিষিদ্ধ সিএমপির

বিএনপি-এনসিপি মুখোমুখি, মিটিং মিছিল নিষিদ্ধ সিএমপির

কমিটি দ্বন্দ্বে রাজশাহীতে বাস চলাচল বন্ধ

কমিটি দ্বন্দ্বে রাজশাহীতে বাস চলাচল বন্ধ

এ সম্পর্কিত আরও পড়ুন

মৌলভীবাজারে নজর কাড়ছে ১২শ কেজির কালো মানিক

মৌলভীবাজারে নজর কাড়ছে ১২শ কেজির কালো মানিক

মৌলভীবাজারে আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে পশুর হাটে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ‘কালো মানিক’ নামের এক বিশাল আকৃতির ষাঁড়। রাজকীয় গঠন, আকর্ষণীয় কালো বর্ণ এবং বিশাল দেহের কারণে এটি ইতিমধ্যেই জেলার অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়েছে। মৌলভীবাজার সদর উপজেলার ৬ নম্বর একাটুনা ইউনিয়নের উত্তর মুলাইম গ্রামে অবস্থিত ‘জে আর ডেইরি’ খামারে ইংল্যান্ড প্রবাসী খামারি আব্দুল গফফার মিয়া গত তিন বছর ধরে

রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ

রামিসা হত্যা মামলায় রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ

রাজধানীর আলোচিত রামিসা হত্যা মামলায় ন্যায়বিচার নিশ্চিত করতে আসামিপক্ষের জন্য রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২৪ মে) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি-জিপি শাখা) থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়। আদেশ অনুযায়ী, ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারাধীন রামিসা হত্যা মামলায় আসামিপক্ষের হয়ে মামলা পরিচালনার জন্য ঢাকা জেলা আইনজীবী সমিতির

সাত দিনের ছুটির ফাঁদে হিলি স্থলবন্দর, বৈধ যাত্রী পারাপার স্বাভাবিক

সাত দিনের ছুটির ফাঁদে হিলি স্থলবন্দর, বৈধ যাত্রী পারাপার স্বাভাবিক

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম টানা সাতদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন এবং বন্দরের আমদানিকারক-রপ্তানিকারক গ্রুপ। সোমবার (২৫ মে) সকালে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহীনুর ইসলাম শাহীন মণ্ডল স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়। চিঠিতে বলা হয়, মুসলিম সম্প্রদায়ের অন্যতম

যমুনা সেতু পূর্বপাড়ে ট্রাক দুর্ঘটনা, নিহত ১৫

যমুনা সেতু পূর্বপাড়ে ট্রাক দুর্ঘটনা, নিহত ১৫

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যমুনা সেতুর পূর্বপাড় এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৫ মে) ভোর ৪টার দিকে মহাসড়কের সরাতৈল দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রডবোঝাই একটি ট্রাক উত্তরবঙ্গের দিকে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়। প্রত্যক্ষদর্শী ও

নলছিটিতে যুবককে কুপিয়ে হত্যা, পুকুর থেকে লাশ উদ্ধার

নলছিটিতে যুবককে কুপিয়ে হত্যা, পুকুর থেকে লাশ উদ্ধার

ঝালকাঠির নলছিটি উপজেলায় আমিনুল ইসলাম বাবু (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যার পর তার মরদেহ পুকুরে ফেলে রাখার অভিযোগ উঠেছে। রোববার (২৪ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার কুড়ালিয়া গ্রামের কৃষ্ণকান্ত রায়ের বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আমিনুল ইসলাম বাবু উপজেলার নাচনমহল গ্রামের বাসিন্দা এবং মো. আলমগীর হোসেন তালুকদারের ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও