প্রকাশ: ২৪ মে ২০২৬, ১৮:৪

ঝালকাঠির নলছিটি উপজেলায় আমিনুল ইসলাম বাবু (২৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যার পর তার মরদেহ পুকুরে ফেলে রাখার অভিযোগ উঠেছে। রোববার (২৪ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার কুড়ালিয়া গ্রামের কৃষ্ণকান্ত রায়ের বাড়ির পুকুর থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
