
প্রকাশ: ২৫ মে ২০২৬, ১৯:২৩

ছাত্র-গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার দেড় বছর পরও রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে ব্যর্থ আওয়ামী লীগ এখন গভীর নেতৃত্ব সংকট ও সাংগঠনিক স্থবিরতার মুখে রয়েছে। দলটির শীর্ষ নেতৃত্ব বিশেষ করে শেখ হাসিনা পুরোনো অবস্থান থেকে সরে না আসায় যে ‘রিফাইন্ড’ বা পরিশুদ্ধ আওয়ামী লীগ গঠনের আলোচনা চলছিল, তা কার্যত বন্ধ হয়ে গেছে বলে দলীয় সূত্রগুলো জানায়।
