
প্রকাশ: ২৫ মে ২০২৬, ১৮:৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় বন্যপ্রাণী তাড়ানোর জন্য স্থাপন করা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে সুনিল সাঁওতাল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) ভোরে উপজেলার সদর ইউনিয়নের রাধানগর এলাকার একটি লেবু বাগানে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
