
প্রকাশ: ২৫ মে ২০২৬, ১২:৩৪

পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা আজ থেকে শুরু হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত লাখো মুসল্লি ইতোমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে মিনার উদ্দেশে যাত্রা শুরু করেছেন। রোববার (২৪ মে) এশার নামাজের পর থেকেই হাজিরা ‘তাবুর নগরী’ নামে পরিচিত মিনায় রওনা হন।
