বুধবার, ৪ নভেম্বর, ২০২৬২০ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

সুখ-শান্তিময় জীবন কাটানোর আমল ও দোয়া

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৩, ১৭:২৬

শেয়ার করুনঃ
সুখ-শান্তিময় জীবন কাটানোর আমল ও দোয়া

সব মানুষই সুখময় শান্তিপূর্ণ জীবন কাটাতে চায়। যেখানে কোনো হতাশা কিংবা দুশ্চিন্তা থাকবে না। অনেকেই জানে না যে, হাত বাড়ালেই সুখ-শান্তিময় জীবন মেলে না। আর টাকা কিংবা ক্ষমতা দিয়েও তা অর্জন করা সম্ভব নয়। হতাশা ও দুশ্চিন্তামুক্ত জীবন পাওয়া আল্লাহর একান্ত রহমত। কেননা সব শান্তি মহান আল্লাহর পক্ষ থেকেই আসে। কোরআন-সুন্নাহর দিকনির্দেশনা, আমল ও দোয়ায় দূর হবে মানুষের কষ্ট, হতাশা ও অহেতুক দুশ্চিন্তা। কী সেইসব নির্দেশনা, আমল ও দোয়া?

বিপদের কথা স্মরণ করা

আরও

জুমার দিনে যেসব আমল বদলে দিতে পারে জীবন

জুমার দিনে যেসব আমল বদলে দিতে পারে জীবন

জীবনের যেকোনো অশান্তি ও কষ্টের সময় রোগ-ব্যাধির বিপদের কথা স্মরণ করা। দুনিয়ার কষ্টকে নিতান্তই কম বলে মনে করা। তবেই মিলবে সুখ-শান্তিময় জীবন। হাদিসে পাকে এসেছে-

হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যদি কোনো মুমিন কোনো রোগ বা ব্যথা জাতীয় বিপদে আপতিত হয় তখন সেই বিপদের বিনিময়ে তার গুনাহ মাফ করে দেওয়া হয়। এমনকি একটি কাঁটা বিঁধলেও তার বিনিময়ে পাপমোচন হয়।’ (বুখারি ৫৬৪০)

আরও

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, এক হাদিসে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, ‘যখন কোনো মুসলমান রোগাক্রান্ত হওয়ায় ঠিকঠাক আমল করতে পারে না তখন আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেন, যতদিন আমার বান্দা অসুস্থ থাকবে ততদিন দিন-রাতে সে (সুস্থ অবস্থায়) যেসব আমল করত (এখন করতে পারছে না) সেসব আমলের সওয়াব তার আমলনামায় লিখতে থাকবে।’ (মুসনাদে আহমদ ৬৮২৫)

বিপদে ধৈর্য ধারণ

বিপদে প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্যধারণ করা। কেননা আল্লাহ তাআলা ধৈর্যধারণ করা লোকদের সঙ্গী হয়ে থাকেন। আল্লাহ তাআলা বলেছেন, ‘হে ইমানদাররা! তোমরা ধৈর্য ও নামাজের দ্বারা সাহায্য প্রার্থনা করো। নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন।’ (সুরা আল-বাকারা: আাত ১৫৩)

এই আয়াতের স্পষ্ট ব্যাখ্যা হলো- আল্লাহ যদি কারও সঙ্গে থাকেন তবে তার তো আর দুশ্চিন্তার কারণ নেই, থাকতেও পারে না। ইসলামি স্কলাররা বলেছেন, খারাপ পরিস্থিতিতে এই ভেবে সান্ত্বনা গ্রহণ করা যে, চলমান বিপদ ও অশান্তির এই পরিস্থিতি অস্থায়ী ও সাময়িক। কেননা এ প্রসঙ্গে কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয় কষ্টের সঙ্গে স্বস্তি রয়েছে। নিশ্চয় প্রতিকূল পরিস্থিতির পরেই অনুকূল পরিস্থিতি রয়েছে।’ (সুরা আল-ইনশিরাহ: আল্লাহ ৫-৬)

সব সময় আল্লাহকে স্মরণ করা

সুখে-দুঃখে সর্বাবস্থায় আল্লাহর স্মরণে মশগুল থাকাই ইসলামের মূল কথা। মহান আল্লাহর স্মরণ ও আরাধনা মানুষের সব দুশ্চিন্তা, অশান্তি, হতাশা দূর করতে খুবই ফলপ্রসূ। আল্লাহ তাআলা বলেন, ‘জেনে রাখো! আল্লাহর স্মরণ দ্বারাই মুমিনের অন্তর প্রশান্তি অনুভব করে।’ (সুরা রাদ: আয়াত ২৮)

আক্ষেপ না করে তাকদিরের ওপর পূর্ণ বিশ্বাস রাখা

সব সময় তাকদিরের ওপর পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস রাখা। সুখ-শান্তি থেকে বঞ্চিত হলে চিন্তিত কিংবা হতাশা না হওয়া। আল্লাহর কাছে সুখ-শান্তি কামনা করা। আল্লাহর সাহায্য কামনা করা। কোনো বিষয়ে আক্ষেপ না করা। হাদিসে পাকে এসেছে-

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তুমি তোমার উপকারী জিনিস কামনা করো। সেক্ষেত্রে আল্লাহর সাহায্য চাও। অসহায় হয়ে পড়ো না। যদি অনাকাক্সিক্ষত পরিস্থিতিতে পড়ে যাও তাহলে এ রকম বলো না যে, ‘যদি এ রকম করতাম তাহলে এমনটা হতো (এই বিপদে আর পড়তে হতো না) বরং তুমি তখন বল, আল্লাহ তাকদিরে এমনটাই লিখে রেখেছেন। তিনি যা চেয়েছেন তাই হয়েছে। কেননা এই ‘যদি’ শব্দটি শয়তানি কাজের দরজা খুলে দেয়। অর্থাৎ শয়তানের মাধ্যমে হতাশা সৃষ্টি করে বিপথে নিয়ে যায়।’ (মুসলিম ২৬৬৪)

যারা বিপদ-অশান্তি ও হতাশায় মহান আল্লাহর ওপর ভরসা রাখে তাদের সুখ-শান্তিময় জীবনের জন্য মহান আল্লাহই যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন, ‘আর যারা আল্লাহর ওপর ভরসা রাখে তাদের জন্য আল্লাহই যথেষ্ট।’ (সুরা আত-তালাক: আয়াত ৩)

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তওবা-ইসতেগফার করা

সব সময় তওবা-ইসতেগফার করতে থাকা। তওবা-ইসতেগফারে মানুষের অশান্তি ও হতাশা দূর হয়। মানুষের জীবনে প্রশান্তি নেমে আসে। হাদিসে পাকে এসেছে-

হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি নিয়মিত ইসতেগফার পড়বে আল্লাহ তাআলা তাকে যেকোনো সংকট নিরসনে পথ দেখাবেন। সব দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন। অকল্পনীয় উপায়ে রিজিক দান করবেন।’ (আবু দাউদ ১৫১৮)

জীবনযাপনে পাপ কাজ ছেড়ে দেওয়া

অশান্তি, হতাশা ও দুশ্চিন্তা থেকে বাঁচতে পাপ কাজ ছেড়ে দেওয়ার বিকল্প নেই। পাপমুক্ত জীবন যাপনেই মিলবে প্রশান্তি ও আনন্দ। আল্লাহর অবাধ্যতায় নিমজ্জিত থেকে কিংবা পাপ কাজে লিপ্ত হয়ে হতাশা ও দুশ্চিন্তামুক্ত থাকার আশা করা বোকামি। বস্তুত আল্লাহর নাফরমানি ও অবাধ্যতায় কখনো হতাশা দূর হয় না। দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় না। হতাশা ও দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে হলে জীবন থেকে পাপ কাজ ছেড়ে দিতে হবে। কোরআন-সুন্নার দিকনির্দেশনাগুলো অনুসরণ করতে হবে এবং সে পথেই চলতে হবে। তবেই মিলবে কাঙ্ক্ষিত সুখ ও শান্তিময় জীবন।

দুঃখ ও দুশ্চিন্তামুক্ত থাকার ছোট্ট দোয়া

দুঃখ-দুর্দশা কিংবা কোনো বিষয়ে দুশ্চিন্তাগ্রস্ত হলে সঙ্গে সঙ্গে মহান আল্লাহর ওপর আস্থা ও ভরসা রাখার বিকল্প নেই। একত্ববাদের ঘোষণা ও আস্থা বিশ্বাসেই হ্রাস পাবে মানুষের দুঃশ্চিন্তা ও দুঃখবোধ। ইমাম ইবনুল কায়্যিম যাদুল মাদ গ্রন্থে ছোট্ট একটি আমল এভাবে তুলে ধরেছেন-

যে ব্যক্তির দুঃখ এবং দুশ্চিন্তা বৃদ্ধি পেয়েছে সে যেন অবশ্যই পড়ে-

لَا حَوْلَ وَلَا قُوَّةَ اِلَّا بِاللهِ

উচ্চারণ : ‘লা হাউলা ওয়া লা কুয়্যাতা ইল্লা বিল্লাহি।’

অর্থ : আল্লাহর সাহায্য ছাড়া পাপমুক্তির কোনো পথ নেই, আর আল্লাহর সাহায্য ছাড়া ইবাদতের কোনো শক্তি নেই।’

সুতরাং মুমিন মুসলমানের উচিত, যখনই চিন্তা, অস্থিরতা, দুঃখ-বেদনায় পড়বে সঙ্গে সঙ্গে ছোট্ট এ আমলটি করবে। তাতেই মিলবে সমাধান ও মুক্তি।আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুঃখ ও অশান্তির জীবন থেকে মুক্ত থাকার তাওফিক দান করুন। হতাশা ও দুশ্চিন্তা মুক্ত জীবন গড়ার তাওফিক দান করুন। আমিন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

বিদেশে বাংলাদেশিদের কনস্যুলার সহায়তায় ব্যর্থতার অভিযোগে হাইকোর্টে রিট

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

সরকারি বাসা ভাড়া দিলে বরাদ্দ বাতিল, কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

নবাবগঞ্জে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ১২৫৭ শিক্ষার্থী

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মদিন আজ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

মির্জাপুরে ট্রেন লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সর্বশেষ সংবাদ

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে দেশজুড়ে ব্যাপক কর্মসূচি

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রাম্পের রসিকতা, ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা

ট্রাম্পের রসিকতা, ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হওয়ার ঘোষণা

এ সম্পর্কিত আরও পড়ুন

আল্লাহর সঙ্গে সুসম্পর্ক গড়াই মুমিনের জীবনের সবচেয়ে বড় সাফল্য

আল্লাহর সঙ্গে সুসম্পর্ক গড়াই মুমিনের জীবনের সবচেয়ে বড় সাফল্য

মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও গভীর সম্পর্ক হওয়া উচিত মহান আল্লাহর সঙ্গে। তাঁর প্রতি ভালোবাসা, আনুগত্য, কৃতজ্ঞতা ও ভয় অন্তরে ধারণ করার মধ্য দিয়েই একজন মুমিন প্রকৃত ঈমানি জীবনের পরিচয় দেন। ইসলামী চিন্তাবিদ ও লেখক হাফিজ মাছুম আহমদ দুধরচকী তাঁর আলোচনায় আল্লাহর সঙ্গে বান্দার সুসম্পর্ক বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন এবং মাতৃগর্ভে বিভিন্ন

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

ইসলামে পিতা-মাতার প্রতি শ্রদ্ধা, আনুগত্য ও সদ্ব্যবহারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে বিবেচনা করা হয়েছে। মহান আল্লাহর ইবাদতের নির্দেশ দেওয়ার পরই পবিত্র কোরআনে পিতা-মাতার সঙ্গে উত্তম আচরণের নির্দেশ এসেছে। এ কারণে তাঁদের অধিকার রক্ষা করা প্রত্যেক সন্তানের গুরুত্বপূর্ণ দায়িত্ব। হাফিজ মাছুম আহমদ দুধরচকীর আলোচনায় পিতা-মাতার মর্যাদা ও তাঁদের প্রতি সন্তানের কর্তব্যের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। তাঁর বক্তব্য অনুযায়ী, পিতা-মাতার সন্তুষ্টি অর্জন এবং

পবিত্র জমাদিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত

পবিত্র জমাদিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ, আরবের শীতকাল জমাদিউল আউয়াল। আরবি বর্ষপঞ্জি বা হিজরি সনের পঞ্চম মাস হলো ‘জমাদিউল আউয়াল’। এর জোড়া মাস হলো ‘জমাদিউস সানি’, এটি হিজরি আরবি সনের ষষ্ঠ মাস। আমাদের ভারতীয় উপমহাদেশে এই মাস দুটি ‘জমাদিউল আউয়াল’ ও ‘জমাদিউস সানি’ নামে সমধিক পরিচিত। এর বাংলা অর্থ হলো প্রথম জমাদা ও দ্বিতীয় জমাদা বা প্রথম শীত ও

পবিত্র জুমার দিনের ফজিলত: যে আমলগুলোতে মিলতে পারে অশেষ সওয়াব

পবিত্র জুমার দিনের ফজিলত: যে আমলগুলোতে মিলতে পারে অশেষ সওয়াব

মুসলিম উম্মাহর কাছে শুক্রবার একটি বিশেষ মর্যাদাপূর্ণ দিন। ইসলামে এ দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়। জুমার দিন মুসলমানরা মসজিদে সমবেত হয়ে জুমার নামাজ আদায় করেন, আল্লাহর ইবাদতে মশগুল হন এবং নিজেদের ভুল-ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করেন। ইসলামি বিশ্বাস অনুযায়ী, শুক্রবার এমন একটি দিন, যেদিন আল্লাহর রহমত ও ক্ষমা লাভের বিশেষ সুযোগ রয়েছে। তাই এ দিনটি শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না

জুমার দিনে যেসব আমল বদলে দিতে পারে জীবন

জুমার দিনে যেসব আমল বদলে দিতে পারে জীবন

জুমার দিন মুসলমানদের জন্য সপ্তাহের অন্যতম মর্যাদাপূর্ণ দিন। হাদিসে এ দিনের বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জুমার দিনের মর্যাদা উল্লেখ করে এটিকে গুরুত্বপূর্ণ দিন হিসেবে তুলে ধরেছেন। এ দিনে জুমার নামাজ আদায় করা হয়, যা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআনে জুমার নামাজের আজান হলে আল্লাহর স্মরণের দিকে এগিয়ে যেতে এবং বেচাকেনা ছেড়ে দিতে নির্দেশ দেওয়া