বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬২৪ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ধর্ম

কোরআন তিলাওয়াতে সিজদার বিধান

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২১, ১৬:২

শেয়ার করুনঃ
কোরআন তিলাওয়াতে সিজদার বিধান

পবিত্র কোরআনের এমন কিছু আয়াত বা আয়াতাংশ আছে, যা তিলাওয়াত করলে পাঠকারীর ওপর সিজদা ওয়াজিব হয়। ইসলামী ফিকহের পরিভাষায় এমন সিজদাকে ‘সিজদায়ে তিলাওয়াত’ বা তিলাওয়াতের সিজদা বলা হয়।নিম্নে সিজদায়ে তিলাওয়াতের বিধান ও তা আদায়ের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো—সিজদার আয়াতগুলো : হানাফি মাজহাব মতে, পবিত্র কোরআনের ১৪টি সিজদার আয়াত হলো—ক. সুরা আরাফ, আয়াত ২০৬, খ. সুরা রাদ, আয়াত : ১৫, গ. সুরা নাহল, আয়াত : ৪৯, ঘ. সুরা বনি ইসরাঈল, আয়াত : ১০৯, ঙ. সুরা মারইয়াম, আয়াত : ৫৮, চ. সুরা হজ, আয়াত : ১৮, ছ. সুরা ফোরকান, আয়াত : ৬০, জ. সুরা নামল, আয়াত : ২৬, ঝ. সুরা সিজদা, আয়াত : ১৫, ঞ. সুরা সাদ, আয়াত : ২৫, ট. সুরা হা-মিম সিজদা, আয়াত : ৩৮, ঠ. সুরা নাজম, আয়াত : ৬২, ড. সুরা ইনশিকাক, আয়াত : ২১, ঢ. সুরা আলাক, আয়াত : ১৯।

বিধান ও দলিল : হানাফি মাজহাব অনুসারে সিজদার আয়াত তিলাওয়াত করলে বা তা শুনলে ব্যক্তির ওপর সিজদা করা ওয়াজিব। তবে অন্য ইমামদের মতে, তা সুন্নত। সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হওয়ার দলিল নিম্নরূপ—১. পবিত্র কোরআনে আল্লাহ সেসব মানুষের নিন্দা করেছেন, যারা সিজদার আয়াত তিলাওয়াতের পর সিজদা করে না। ইরশাদ হয়েছে, ‘যখন তাদের সামনে কোরআন তিলাওয়াত করা হয়, তারা সিজদা করে না। ’ (সুরা ইনশিকাক, আয়াত : ২১)

আরও

হজের গুরুত্ব ও ফজিলত

হজের গুরুত্ব ও ফজিলত

২. আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) কোরআন তিলাওয়াত করছিলেন। তিনি এমন একটি সুরা তিলাওয়াত করলেন, যাতে সিজদা (আয়াতে সিজদা) ছিল। তিনি সিজদা দিলেন এবং আমরাও তাঁর সঙ্গে সিজদা দিলাম। এমনকি আমাদের ভেতর কেউ কেউ কপাল রাখার জায়গা পেল না। ’ (সহিহ মুসলিম, হাদিস : ৫৭৫)কার ওপর ওয়াজিব : সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব যে ব্যক্তি তিলাওয়াত করে এবং যে ব্যক্তি তা শোনে। চাই সে ইচ্ছায় শুনুক অথবা অনিচ্ছায় শুনুক। যদি ব্যক্তি মুসলিম, সাবালক ও সুস্থ মস্তিষ্কের অধিকারী হয় এবং সিজদা আদায়ে শরিয়তসম্মত কোনো বাধা না থাকে। যেমন—ঋতুমতী নারী। এই হিসেবে পাগল, শিশু ও অপ্রকৃতিস্থ মানুষের ওপর সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব নয়।

কখন আদায় করবে : উত্তম হলো তিলাওয়াতের সঙ্গে সঙ্গে তা আদায় করা। তবে আয়াতটি যদি নামাজের বাইরে পাঠ করা হয়, তাহলে বিলম্বে আদায় করা বৈধ। কিন্তু নামাজের ভেতর তিলাওয়াত করলে নামাজের ভেতরেই তা আদায় করা ওয়াজিব। কেননা তা নামাজের অংশে পরিণত হয়।

আরও

কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা

কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা

কিভাবে আদায় করবে : নামাজের জন্য যেভাবে পবিত্রতা অর্জন করা হয়, সিজদায়ে তিলাওয়াতের জন্য সেভাবে পবিত্রতা অর্জন করবে। হানাফি মাজহাব অনুযায়ী, সিজদায়ে তিলাওয়াতের জন্য তাকবিরে তাহরিমা, সময় নির্ধারণের নিয়ত ও সালামের প্রয়োজন নেই। শুধু পবিত্র অবস্থায় দাঁড়িয়ে একটি তাকবির দিয়ে সিজদা করলে তা আদায় হয়ে যাবে। পুরুষের জন্য তাকবির জোরে পাঠ করা উত্তম। নামাজের সিজদা যেভাবে করা হয়, তিলাওয়াতের সিজদাও সেভাবে করা হয়।

নামাজের ভেতর সিজদায়ে তিলাওয়াত আদায়ের নিয়ম হলো—আয়াত তিলাওয়াতের পর তাকবির বলে সিজদা আদায় করা এবং উঠে আরো কয়েক আয়াত তিলাওয়াত করে রুকুতে যাওয়া। তবে কেউ যদি সিজদার আয়াত তিলাওয়াত করে সরাসরি রুকুতে চলে যায় এবং নামাজের সিজদার সঙ্গে তিলাওয়াতে সিজদারও নিয়ত করে ফেলে, তাহলে তা আদায় হয়ে যাবে। শর্ত হলো সিজদার আয়াত তিলাওয়াতের পর দুই আয়াতের বেশি তিলাওয়াত না করা।

সংশ্লিষ্ট মাসআলা : সিজদায়ে তিলাওয়াত বিষয়ক জরুরি কিছু মাসআলা নিম্নে তুলে ধরা হলো—

১. একটি সিজদার আয়াত তিলাওয়াত করলে একবার সিজদা করা ওয়াজিব।

২. এক বৈঠকে একাধিক আয়াত তিলাওয়াত করলে একটি সিজদাই যথেষ্ট হবে। তবে একাধিক সিজদা দেওয়া উত্তম।

৩. কোনো বৈঠকে সিজদার আয়াত তিলাওয়াত হলে বৈঠকে উপস্থিত সবার জন্য সিজদা করা ওয়াজিব।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

৪. রেকর্ডকৃত সিজদার আয়াত শুনলে বা রেডিও-টেলিভিশনের তিলাওয়াতে সিজদার আয়াত শুনলে সিজদা দেওয়া ওয়াজিব নয়।

৫. বুঝমান নাবালেগ শিশু থেকে সিজদার আয়াত শুনলেও শ্রোতার ওপর সিজদায়ে তিলাওয়াত ওয়াজিব হয়। যদি কেউ পাগল বা অবুঝ নাবালেগ শিশু থেকে সিজদার আয়াত শোনে, তাহলে তার ওপর সিজদা ওয়াজিব হবে না।

৬. নামাজরত ব্যক্তি যদি বাইরের লোকের কাছে অথবা বাইরের লোক নামাজরত ব্যক্তির কাছে আয়াতে সিজদা শোনে, তাহলেও তাদের ওপর সিজদা ওয়াজিব হবে। তবে নামাজরত ব্যক্তি নামাজ শেষ করে আলাদাভাবে সিজদা আদায় করবে।

৭. পুরো কোরআনের তিলাওয়াত শেষ করে একবারে ১৪টি সিজদা আদায় করাও জায়েজ হবে। তবে তিলাওয়াতের সঙ্গে সঙ্গে আদায় করাই উত্তম।

৮. কারো যদি অনেক সিজদায়ে তিলাওয়াত অনাদায়ি থাকে, তবে সে সংখ্যা নির্ধারণের চেষ্টা করবে। নির্ধারণ করা সম্ভব হলে সেই সংখ্যক সিজদা আদায় করবে। আর সংখ্যা নির্ধারণ সম্ভব না হলে মনে প্রশান্তি আসা পর্যন্ত সিজদা আদায় করবে।

৯. তিলাওয়াতের সিজদার সময় দাঁড়ানো থেকে সিজদায় যাওয়া এবং সিজদা করে আবার দাঁড়িয়ে যাওয়া উভয়টিই মুস্তাহাব। তাই একাধিক তিলাওয়াতের সিজদা আদায় করতে চাইলে এভাবেই করা উচিত। তবে বসে বসে সিজদা করলেও সিজদা আদায় হয়ে যাবে।

১০. আসরের পর সিজদার আয়াত তিলাওয়াত করা যাবে সূর্য হলুদ বর্ণ হওয়ার আগ পর্যন্ত। সূর্য হলুদ হয়ে গেলে অস্ত যাওয়া পর্যস্ত সিজদায়ে তিলাওয়াত আদায় করা যাবে না।

তথ্যঋণ : আল-ফিকহু আলা মাজাহিবিল আরবাআ, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত, ফাতাওয়ায়ে হিন্দিয়া ও রদ্দুল মুহতার

কোরআন
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

সেন্টমার্টিন ও টেকনাফে বিদেশি মদ ও পাচারপণ্যসহ আটক ১৩

সেন্টমার্টিন ও টেকনাফে বিদেশি মদ ও পাচারপণ্যসহ আটক ১৩

সামান্য বৃষ্টিতে হাঁটু পানি, থমকে যায় সরাইলের জনজীবন

সামান্য বৃষ্টিতে হাঁটু পানি, থমকে যায় সরাইলের জনজীবন

তেঁতুল গাছের মগডালে নিখোঁজ বৃদ্ধা !

তেঁতুল গাছের মগডালে নিখোঁজ বৃদ্ধা !

১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, স্তব্ধ এলাকা

১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, স্তব্ধ এলাকা

হিলিতে দাম কমেছে পেঁয়াজ ও রসুনের, বেড়েছে আদার

হিলিতে দাম কমেছে পেঁয়াজ ও রসুনের, বেড়েছে আদার

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

এ সম্পর্কিত আরও পড়ুন

ধৈর্য্যশীলদের জন্য ইসলামের বিশেষ সুসংবাদ ও নির্দেশনা

ধৈর্য্যশীলদের জন্য ইসলামের বিশেষ সুসংবাদ ও নির্দেশনা

মানবজীবনে সুখ-দুঃখ, পরীক্ষা ও সংকট অবিচ্ছেদ্য বাস্তবতা। ইসলাম ধর্মে এসব পরিস্থিতিতে ধৈর্য্য বা ‘সবর’ ধারণ করাকে একজন মুমিনের অন্যতম শ্রেষ্ঠ গুণ হিসেবে উল্লেখ করা হয়েছে। আলেমরা বলছেন, ধৈর্য্য শুধু কষ্ট সহ্য করার নাম নয়; বরং আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে সঠিক পথে অটল থাকার নামই প্রকৃত ধৈর্য্য। ইসলামী চিন্তাবিদদের মতে, পবিত্র কুরআনে বহু স্থানে ধৈর্য্যশীলদের জন্য সুসংবাদ দেওয়া হয়েছে। বলা হয়েছে,

আবাসিক মহিলা মাদ্রাসায় পুরুষ শিক্ষক বিষয়ে মতামত ও প্রস্তাব

আবাসিক মহিলা মাদ্রাসায় পুরুষ শিক্ষক বিষয়ে মতামত ও প্রস্তাব

জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেট এর প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক ইমাম ও খতীব কদমতলী হযরত দরিয়া শাহ রহ. মাজার জামে মসজিদ সিলেটের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ লেখক ও কলামিস্ট হাফিজ মাছুম আহমদ দুধরচকীর মতে আবাসিক মহিলা মাদ্রাসায় পুরুষ শিক্ষক বিষয়ে মতামত ও প্রস্তাব জানিয়েছেন। ১. আবাসিক মহিলা মাদ্রাসায় কোনো ধরনের পুরুষ শিক্ষক বা কর্মচারী রাখা উচিত নয়। সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানে

ধৈর্য ও আল্লাহর ভরসায় জীবনের সফলতা

ধৈর্য ও আল্লাহর ভরসায় জীবনের সফলতা

জীবনের প্রতিটি ধাপে মানুষ নানা ধরনের সংকট, দুশ্চিন্তা ও পরীক্ষার সম্মুখীন হয়, আর এই সময়েই একজন মুমিনের প্রকৃত পরিচয় প্রকাশ পায় ধৈর্য ও আল্লাহর ওপর ভরসার মাধ্যমে। ইসলাম আমাদের শেখায়, বিপদের মুহূর্তে হতাশ না হয়ে বরং আল্লাহর প্রতি আস্থা রাখা এবং ধৈর্য ধারণ করাই হলো প্রকৃত মুমিনের গুণ। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন, যা আমাদের জন্য

কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা

কোরবানির সংক্ষিপ্ত ইতিহাস ও শিক্ষা: হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের মহিমা

নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা’দ, কোরবানি : সম্পর্কে আল্লাহ তায়ালার নির্দেশ হচ্ছে, ‘নিশ্চয়ই (হে নবী!) আমি আপনাকে (নিয়ামত পূর্ণ) কাওসার দান করেছি, অতএব, আপনি আপনার ‘রব’ এর সন্তুষ্টির জন্যে সালাত কায়েম করুন ও তাঁর নামে কোরবানি করুন’ (সূরা আল কাওসার-১০৮/১-২)। রাসূল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি সক্ষমতা থাকা সত্ত্বেও কোরবানি করবে না সে যেন ঈদগাহের নিকটে না আসে’

সৌদি আরবে হজে চার বাংলাদেশির মৃত্যু

সৌদি আরবে হজে চার বাংলাদেশির মৃত্যু

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হজ আইটি হেল্পডেস্কের দৈনিক বুলেটিনে এ তথ্য প্রকাশ করা হয়। বুলেটিন অনুযায়ী, মৃত চারজনই পুরুষ এবং তারা সবাই পবিত্র মক্কায় ইন্তেকাল করেছেন। এখন পর্যন্ত মদিনা, জেদ্দা বা মিনায় কোনো বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়নি। কর্তৃপক্ষ জানায়, হজ কার্যক্রম চলাকালীন সময় পরিস্থিতি