সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬৩০ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতি

সাত দৃষ্টিভঙ্গিতে এনসিপির রাজনৈতিক রূপরেখা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৩:৫০

শেয়ার করুনঃ
সাত দৃষ্টিভঙ্গিতে এনসিপির রাজনৈতিক রূপরেখা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মুক্তিযুদ্ধ, ধর্ম, জাতীয়তা, নারী, প্রতিবেশী রাজনীতি, সমাজনীতি ও রাষ্ট্র কাঠামো নিয়ে দলের অবস্থান তুলে ধরেছেন। সোমবার (১৯ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি দলটির দৃষ্টিভঙ্গি স্পষ্ট করেন, যেখানে সাতটি বিষয়ে এনসিপির অবস্থান ব্যাখ্যা করা হয়েছে।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তি মুক্তিযুদ্ধ। এনসিপি চব্বিশের গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের সাম্য, ইনসাফ ও মানবিক মর্যাদার আদর্শকে ধারণ করে পথচলা শুরু করেছে। একইসঙ্গে বাংলার হিন্দু-মুসলমান-দলিতের উপনিবেশবিরোধী সংগ্রাম এবং ব্রাহ্মণ্যবাদবিরোধী ঐতিহ্যকে ঐতিহাসিক ভিত্তি হিসেবে বিবেচনা করে।

আরও

জনগণ বর্তমান বিএনপি সরকারকে আর ছাড় দেবে না: গোলাম পরওয়ার

জনগণ বর্তমান বিএনপি সরকারকে আর ছাড় দেবে না: গোলাম পরওয়ার

ধর্ম নিয়ে এনসিপির দৃষ্টিভঙ্গি বেশ অন্তর্ভুক্তিমূলক। ইসলাম ও বাঙালি মুসলমানের সংস্কৃতিকে মূল্যায়নের পাশাপাশি সংখ্যালঘুদের ধর্মীয়, সাংস্কৃতিক ও নাগরিক অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে দলটি। ইসলামবিদ্বেষ, সাম্প্রদায়িকতা কিংবা ধর্মীয় চরমপন্থার বিপরীতে ধর্মীয় সহাবস্থান ও সম্প্রীতিকে গুরুত্ব দেয় এনসিপি।

জাতীয় পরিচয় নিয়ে এনসিপির দৃষ্টিভঙ্গি নাগরিক জাতীয়তাবাদের চেয়ে ভিন্ন। দলটি জাতি, ধর্ম বা গোত্রের ভিত্তিতে নয়, বরং বঙ্গীয় বদ্বীপের সভ্যতাগত বৈচিত্র্যকে জাতীয় পরিচয়ের মূলধারা হিসেবে তুলে ধরতে চায়। এর মধ্য দিয়েই একটি অন্তর্ভুক্তিমূলক জাতীয় সংস্কৃতি নির্মাণের লক্ষ্যে কাজ করছে তারা।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

নারীর মর্যাদা ও ক্ষমতায়নকে এনসিপি একটি প্রধান রাজনৈতিক নীতি হিসেবে দেখছে। নারীর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, নেতৃত্ব এবং কর্মসংস্থানের জন্য দলটি সুস্পষ্ট নীতির কথা বলেছে। পাশাপাশি পারিবারিক আইনে নারীর সম্পত্তির ন্যায্য অধিকার নিশ্চিতে কাজ করার অঙ্গীকার করেছে।

দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্য ও হিন্দুত্ববাদ নিয়ে এনসিপির অবস্থান স্পষ্ট। দলটি মনে করে, এই প্রবণতা বাংলাদেশের জন্য একটি সাংস্কৃতিক ও ভূরাজনৈতিক হুমকি। সেই সঙ্গে তারা কৌশলগতভাবে অন্য রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক রাখার পক্ষে, যেখানে ন্যায্যতা ও জাতীয় স্বার্থ থাকবে মূল বিবেচনায়।

নাহিদ ইসলাম এনসিপিজাতীয় নাগরিক পার্টি দৃষ্টিভঙ্গি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে মেয়র প্রার্থী করল এনসিপি

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে মেয়র প্রার্থী করল এনসিপি

দলটি একটি ইনসাফভিত্তিক, দুর্নীতিমুক্ত ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে চায়। এনসিপি শিক্ষা, জনস্বাস্থ্য, কৃষি, জলবায়ু, নগরনীতি, শ্রম অধিকার ও কর্মসংস্থানকে প্রধান নীতিনির্ধারণী ক্ষেত্র হিসেবে তুলে ধরেছে। বঙ্গোপসাগরকে ঘিরে নতুন অর্থনৈতিক জোন গঠনের পরিকল্পনাও রয়েছে দলটির।

সবশেষে, এনসিপি মনে করে দেশের বর্তমান ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান ঘটিয়ে নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে রাষ্ট্র কাঠামোর মৌলিক সংস্কার জরুরি। এটি শুধু রাজনৈতিক নয়, বরং গণতান্ত্রিক বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি অপরিহার্য ধাপ বলেই বিবেচনা করছে তারা।

জনপ্রিয় সংবাদ

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

সর্বশেষ সংবাদ

সেপ্টেম্বরেই ডেঙ্গুতে ৫২ মৃত্যু, বাড়ছে হাসপাতালে চাপ

সেপ্টেম্বরেই ডেঙ্গুতে ৫২ মৃত্যু, বাড়ছে হাসপাতালে চাপ

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে মেয়র প্রার্থী করল এনসিপি

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে মেয়র প্রার্থী করল এনসিপি

আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু

১২ কোটি টাকার আমড়া, বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য

১২ কোটি টাকার আমড়া, বদলে যাচ্ছে কৃষকের ভাগ্য

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে মেয়র প্রার্থী করল এনসিপি

ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে নাসীরুদ্দীনকে মেয়র প্রার্থী করল এনসিপি

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছে দলটি। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে এনসিপির কার্যালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন দলটির

ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি

ডেঙ্গু প্রতিরোধে সারাদেশে প্রচারপত্র বিতরণ করবে বিএনপি

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে ঢাকাসহ সারাদেশে প্রচারপত্র বিতরণের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম, রেডিও ও টেলিভিশনে ডেঙ্গু সচেতনতামূলক অনুষ্ঠান ও প্রচার কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিয়েছে দলটি। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান দলটির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক

শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বললেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বিশ্বসেরা অভিনেত্রী’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভোলার লালমোহন উপজেলায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। হাফিজ উদ্দিন আহমদ বলেন, গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে এনে তাদের সান্ত্বনা দেওয়ার মাধ্যমে শেখ হাসিনা মানুষের

চোর লুটেরা পালায়, সৎ মানুষ দেশেই থাকে: শফিকুর রহমান

চোর লুটেরা পালায়, সৎ মানুষ দেশেই থাকে: শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে দুর্নীতির মাত্রা আগের তুলনায় বেড়েছে। মধ্যস্বত্বভোগী, সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে সরকারের কোনো পরিকল্পনাই সফল হবে না বলেও সতর্ক করেন তিনি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, জনগণ অভিযোগ

কলকাতায় শেখ সেলিমের সক্রিয়তায় দলে অসন্তোষের আভাস

কলকাতায় শেখ সেলিমের সক্রিয়তায় দলে অসন্তোষের আভাস

সরকারের নির্বাহী আদেশে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ভারতে অবস্থানরত দলের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অনুপস্থিতিতে দলের দায়িত্ব কে পালন করবেন, সে বিষয়ে মন্তব্য করার পরই দলটির ভেতরে শেখ ফজলুল করিম সেলিমকে ঘিরে আলোচনা ও অসন্তোষের খবর সামনে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা তার