বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬১০ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

দেবীদ্বারে আলোচিত রুবেল হত্যায় অভিযুক্ত আ.লীগ নেতা বজলু আটক

শফিউল আলম রাজীব
শফিউল আলম রাজীব

প্রকাশ: ১৯ মে ২০২৫, ১৮:১০

শেয়ার করুনঃ
দেবীদ্বারে আলোচিত রুবেল হত্যায় অভিযুক্ত আ.লীগ নেতা বজলু আটক

কুমিল্লার দেবীদ্বারে আলোচিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রুবেল হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামী আওয়ামী লীগ নেতা বজলুর রহমান (৭০)–কে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৮ মে) দিবাগত গভীর রাতে দেবীদ্বার থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার রাজামেহার ইউনিয়নের মরিচা গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

আটক বজলুর রহমান মরিচা গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে এবং রাজামেহার ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার পরিবার দাবি করেছে, বজলুর রহমান রুবেল হত্যা মামলার আসামী হওয়ার বিষয়টি গ্রেফতারের পরেই তারা প্রথম জানতে পারেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট দেবীদ্বার নিউমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতায় সেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রাজ্জাক রুবেল (৩৩) ছুরিকাঘাত ও গুলিবিদ্ধ হয়ে নিহত হন। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের ভাষ্যমতে, ঘটনাস্থলে আওয়ামী লীগের সমর্থক ও স্থানীয় নেতাকর্মীরা হামলায় অংশ নেন। এই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় বজলুর রহমানের নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়।

আরও

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, “বজলুর রহমান রুবেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামী। তাকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (১৯ মে) দুপুরে কুমিল্লা কোর্ট হাজতে পাঠানো হয়েছে।”

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
এই গ্রেফতারের ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই বলছেন, এত দিন পর গ্রেফতার হলেও ন্যায়বিচারের পথে এটি একটি ইতিবাচক পদক্ষেপ। অপরদিকে আওয়ামী লীগ নেতার গ্রেফতারে দলীয় নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ লক্ষ্য করা যাচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, রুবেল হত্যাকাণ্ড একটি গুরুত্বপূর্ণ মোড় নিয়েছিল যেহেতু সেটি একটি চলমান ছাত্র আন্দোলনের অংশ হিসেবে সংগঠিত হয়েছিল। একজন সিনিয়র রাজনৈতিক নেতার নাম এজাহারে থাকা এবং তার গ্রেফতার হওয়া বর্তমান সময়ে রাজনীতিতে জবাবদিহিতার বিষয়ে নতুন করে প্রশ্ন তুলছে।

ছাত্র আন্দোলনদেবীদ্বারআ.লীগ নেতাআটক
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
আইনি প্রক্রিয়ার অগ্রগতি এবং মামলার বিচার কীভাবে এগোয়, সে দিকেই এখন তাকিয়ে রয়েছে পুরো দেবীদ্বারবাসী ও রাজনৈতিক মহল।

আরও

আকভানের বৃষ্টিতে রাণীনগরের ইটভাটায় মৌসুমের শুরুতেই বড় ধাক্কা

আকভানের বৃষ্টিতে রাণীনগরের ইটভাটায় মৌসুমের শুরুতেই বড় ধাক্কা

সর্বশেষ সংবাদ

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

জনপ্রিয় সংবাদ

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

এ সম্পর্কিত আরও পড়ুন

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানা এলাকার ফকিরাবাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন চকরিয়ার খুটাখালীর সাহাব উদ্দিন (৪৩) এবং লামা এলাকার বাসিন্দা ও পটিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুল ইসলাম (২৪)। নিহত অপর তিনজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁদের মধ্যে একজন নারী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শী

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

নওগাঁর আত্রাই ও নাটোরের নলডাঙ্গা উপজেলার সীমান্তবর্তী আত্রাই নদীতে সেতু না থাকায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন দুই উপজেলার অন্তত ৩০ থেকে ৪০টি গ্রামের মানুষ। প্রায় ১২০ মিটার প্রশস্ত নদী পারাপারে তাঁদের একমাত্র ভরসা নৌকা। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে শিক্ষার্থী, কৃষক, কর্মজীবী মানুষ ও ব্যবসায়ীদের। তবে সেতু নির্মাণের প্রস্তাব উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) অন্তর্ভুক্ত হওয়ায় নতুন করে আশার সঞ্চার

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

ভারত থেকে পলাতক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং মাদক কারবারিদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে সতর্কতা জারি করেছে জয়পুরহাট-২০ বিজিবি। সীমান্ত এলাকায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছে সীমান্তরক্ষী বাহিনীটি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে সীমান্তঘেঁষা হিলি রেলওয়ে স্টেশনে আয়োজিত এক সচেতনতামূলক আলোচনা সভায় এসব কথা বলেন জয়পুরহাট-২০ বিজিবির অধীনস্থ হিলি সিপিবিওপি ক্যাম্পের কমান্ডার মো. শরিফুল ইসলাম। তিনি বলেন,

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি থেকে ১৬ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। পার্লারে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে সেখানে নিয়ে গিয়ে জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করার অভিযোগে কোহিনূর (৩৫) নামে এক বাড়িওয়ালীকে আটক করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া বাজার এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর ঢাকার সাভার থেকে এক

সমুদ্রের নোনা জলে পুণ্যস্নানে শেষ হলো কুয়াকাটার রাস উৎসব

সমুদ্রের নোনা জলে পুণ্যস্নানে শেষ হলো কুয়াকাটার রাস উৎসব

পটুয়াখালীর কুয়াকাটায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়েছে দুই দিনব্যাপী রাস উৎসব। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় সমুদ্রের নোনা জলে পুণ্যস্নানের মধ্য দিয়ে উৎসবের প্রধান আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন সনাতন ধর্মাবলম্বীরা। পাপ মোচন ও পুণ্য লাভের আশায় দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার পুণ্যার্থী সৈকতে সমবেত হন। পুণ্যস্নানের আগে হিন্দু ধর্মাবলম্বী নারীরা মোমবাতি, আগরবাতি, বেলপাতা, ফুল, দুর্বা, হরতকি,