মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬২৮ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

জিডি, মামলা সরাসরি তদারকি করবেন ডিএমপি কমিশনার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৩১

শেয়ার করুনঃ
জিডি, মামলা সরাসরি তদারকি করবেন ডিএমপি কমিশনার

রাজধানীর প্রতিটি থানায় পুলিশি সেবার মান উন্নয়নে নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেছেন, সংশ্লিষ্ট উপ-কমিশনারদেরকে (ডিসি) সপ্তাহে অন্তত ২-৩ ঘণ্টা থানায় অবস্থান করে থানার কার্যক্রম পর্যবেক্ষণ করতে হবে। এছাড়াও যেকোন অনিয়ম পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার।

থানায় জনসাধারণের ভোগান্তি কমাতে অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এবং সহকারী কমিশনারদের (এসি) সার্বক্ষণিক থানা মনিটরিংয়ের কথা বলেছেন। মঙ্গলবার রাজারবাগে পুলিশ ফোর্সেসের বিশেষ সভায় ডিএমপি কমিশনার থানায় সেবার মান উন্নয়নে নতুন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেছেন, প্রত্যেক থানায় ডিএমপি হেডকোয়ার্টার্স থেকে জিডি ও মামলা সম্পর্কে ২টি ছক প্রেরণ করা হবে। প্রতিদিন বেলা ১২টার মধ্যে এই ছকে জিডি ও মামলার সংক্ষিপ্ত বিবরণ ডিএমপি হেডকোয়ার্টার্সে পাঠাতে হবে। বিকাল থেকে আমার অফিসের একটি টিম জিডিকারী ও মামলাকারীর কাছে মোবাইল করে থানার সেবার মান কেমন ছিল, আর্থিক লেনদেনে বাধ্য হয়েছেন কি না, আচরণ ও ব্যবহার কেমন ছিল, আপনাকে কেমন সহযোগিতা করেছে, থানার সেবা পেতে কোন হয়রানি হতে হয়েছে কি না ? ঊর্ধ্বতন কর্মকর্তা মামলা তদারকি করছে কি না ?এমন সব বিষয়ে জিজ্ঞাসা করা হবে।

আরও

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদে প্রস্তুতি, বিএনপির দুই মনোনয়নপত্র

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদে প্রস্তুতি, বিএনপির দুই মনোনয়নপত্র

“যদি কেউ সেবা প্রত্যাশীর সাথে খারাপ ও হয়রানিমূলক আচরণ করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সেই সাথে প্রতিটি থানার প্রকাশ্য স্থানে বড় সাইনবোর্ডে থানা এলাকার এসি, এডিসি, ডিসির নম্বর দেয়া থাকবে।” থানার যেকোন অনিয়ম ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে নগরবাসীকে অনুরোধ জানান ডিএমপি কমিশনার। ইতোমধ্যে ডিএমপির ক্রাইম ডিভিশনের সিনিয়র কর্মকর্তাদের থানা তদারকির নির্দেশনা সম্বলিত চিঠি পাঠিয়েছেন ডিএমপি কমিশনার।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ওই চিঠিতে বলা হয়েছে, প্রায়ই অভিযোগ পাওয়া যায়, নিরীহ অসহায় জনসাধারণের একটা বিরাট অংশ থানায় তার প্রাপ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। আমলযোগ্য অপরাধ সংক্রান্ত অভিযোগ আমলে না নেওয়া এবং অনাকাঙ্ক্ষিত কালক্ষেপণ করা হয়। ভুক্তভোগীর কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণসহ অনেক সময় অযথা হয়রানিমূলক আচরণের মাধ্যমে তাদেরকে প্রাপ্য আইনগত অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগও পাওয়া যায়। তাই থানায় সেবার মান বৃদ্ধি ও সেবা প্রত্যাশীরা যাতে হয়রানীর শিকার না হন সে ব্যাপারে ওসিরা কার্যকর ব্যবস্থা নেবেন। পাশপাশি জোনাল এসি ও এডিসিরা সার্বক্ষণিক থানার কার্যক্রম মনিটরিং করবেন।

এতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট ডিসিরা তার আওতাভুক্ত প্রতিটি থানায় প্রতি সপ্তাহে অবস্থানের জন্য পরিকল্পনা করবেন। সে অনুযায়ী থানায় কমপক্ষে ২-৩ ঘণ্টা অবস্থান করে থানার বাস্তব কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। সেবা প্রত্যাশীদের সঙ্গে কথা বলে সরাসরি আইন অনুযায়ী সমস্যার সমাধানের ব্যবস্থা করবেন। এমন নির্দেশনা সম্বলিত চিঠির বিষয়ে অবগত রয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন ডিএমপির ধানমণ্ডি জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আবদুল্লাহিল কাফী। তিনি বলেন, আমরা নির্দেশনা পেয়েছি। সে অনুযায়ী আমরা কাজ শুরু করেছি। আমি নিজে আজ হাজারীবাগ থানায় অবস্থান করে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছি।

আরও

রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্বে বাধা না হয়: প্রধানমন্ত্রী

রাজনৈতিক সম্পৃক্ততা যেন পেশাগত দায়িত্বে বাধা না হয়: প্রধানমন্ত্রী

দায়িত্ব গ্রহণের পর গত ১৫ সেপ্টেম্বর নিজের প্রথম সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, থানায় পুলিশ সদস্যদের আচরণগত কাঙ্ক্ষিত পরিবর্তন না হলে আমি নিজে থানায় গিয়ে ওসিগিরি করবো। সিনিয়র অফিসারদের থানায় বসিয়ে দেব। ডিসিদের সপ্তাহে অন্তত একদিন থানায় বসিয়ে দেব। তারা থানায় বসে ওসিগিরি করবেন।

ইনিউজ৭১/জিয়া

বাংলাদেশ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

ছেলের সঙ্গে এসএসসি দিয়ে মা-ছেলে পেলেন জিপিএ-৫

ছেলের সঙ্গে এসএসসি দিয়ে মা-ছেলে পেলেন জিপিএ-৫

রাঙ্গামাটির ৩০০ দুর্গম বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

রাঙ্গামাটির ৩০০ দুর্গম বিদ্যালয়ে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা

শিক্ষার্থীদের জন্য সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর দর্শন

শিক্ষার্থীদের জন্য সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর দর্শন

নিরাপত্তাঝুঁকিতে যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা

নিরাপত্তাঝুঁকিতে যুক্তরাষ্ট্রে বাতিল ১ লাখ ৭৫ হাজারের বেশি ভিসা

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদে প্রস্তুতি, বিএনপির দুই মনোনয়নপত্র

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদে প্রস্তুতি, বিএনপির দুই মনোনয়নপত্র

জনপ্রিয় সংবাদ

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে মসজিদ থেকে মাইক অপসারণ শুরু

পশ্চিমবঙ্গে শব্দদূষণ রোধে মসজিদ থেকে মাইক অপসারণ শুরু

জন্মের পর অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি

জন্মের পর অন্য পরিবারের কাছে চলে গিয়েছিলেন রানি মুখার্জি

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

শীর্ষ মাদক কারবারিদের তালিকা হচ্ছে, কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

এ সম্পর্কিত আরও পড়ুন

শিক্ষার্থীদের জন্য সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর দর্শন

শিক্ষার্থীদের জন্য সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর দর্শন

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, মানুষের আত্মত্যাগ ও আন্দোলনের তাৎপর্য সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে সপ্তাহে একদিন স্কুলশিক্ষার্থীদের জন্য বিনামূল্যে জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার ১১ আগস্ট সকালে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তথ্য উপদেষ্টা বলেন, সপ্তাহে একদিন স্কুলশিক্ষার্থীদের জন্য

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদে প্রস্তুতি, বিএনপির দুই মনোনয়নপত্র

রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদে প্রস্তুতি, বিএনপির দুই মনোনয়নপত্র

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভা শুরু হয়েছে। মঙ্গলবার ১১ আগস্ট বেলা ১১টায় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এ সভা শুরু হয়। রাষ্ট্রপতি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও আনুষঙ্গিক বিষয় নিয়ে সভায় আলোচনা হচ্ছে। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে ক্ষমতাসীন দল বিএনপি দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। গত রোববার ৯ আগস্ট নির্বাচন কমিশনের রিটার্নিং

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বিএনপির মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দল ও সরকারের নির্ভরযোগ্য সূত্রের তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতি পদে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে তার নাম প্রায় নিশ্চিত। তিনি রাষ্ট্রপতি হলে মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল এবং কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পুনর্বণ্টন হতে পারে। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার পর মির্জা ফখরুলকে বিএনপির মহাসচিব ও সংসদ

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতি ঢাকার জোরালো আহ্বান

শেখ হাসিনাকে ফেরাতে ভারতের প্রতি ঢাকার জোরালো আহ্বান

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের প্রক্রিয়া ভারত দ্রুততর করবে বলে আশা প্রকাশ করেছে ঢাকা। একইসঙ্গে ২০২৫ সালে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ভারতে আটক ব্যক্তিদেরও বাংলাদেশে ফেরত দেওয়ার অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়েছে। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের দফতরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর প্রথম সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে

সৌদিতে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে ফেরাবে সরকার

সৌদিতে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে ফেরাবে সরকার

সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ১৬ বাংলাদেশি শ্রমিকের মরদেহ দেশে ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে সরকার। নিহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া শেষ হওয়ার পর পরিবারের সম্মতি অনুযায়ী মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূইয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে রোববার সৌদি আরবের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে কর্মরত ১৬ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়।