রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬২৯ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

কুয়াকাটায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণে মুখরিত কলাপাড়া ইউএনওর বদলীর খবরে

আনোয়ার হোসেন আনু
আনোয়ার হোসেন আনু, থানা প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০:১

শেয়ার করুনঃ
কুয়াকাটায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণে মুখরিত কলাপাড়া ইউএনওর বদলীর খবরে

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রবিউল ইসলামকে বদলি করা হয়েছে। তাকে পদোন্নতি দিয়ে ভূমি মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব (শাখা প্রধান) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল হায়াত মোঃ রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ২২ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে, অন্যথায় স্ট্যান্ড রিলিজ করা হবে।

ইউএনওর বদলীর খবর ছড়িয়ে পড়তেই কুয়াকাটা এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে দেখা যায় স্বস্তি ও উচ্ছ্বাসের বন্যা। মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে স্থানীয় ব্যবসায়ী, সাধারণ মানুষ এবং মসজিদের মুসুল্লিরা কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আনন্দ মিছিল বের করেন।

আরও

মৌলভীবাজারে খেলাফত মজলিসের মতবিনিময় সভা

মৌলভীবাজারে খেলাফত মজলিসের মতবিনিময় সভা

মিছিলটি সৈকত থেকে শুরু হয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়কসহ পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। এরপর উপস্থিতদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। দীর্ঘদিনের আন্দোলনের পর এ পরিবর্তনে এলাকাজুড়ে স্বস্তির আমেজ দেখা যায়।

এর আগে ইউএনওর বিরুদ্ধে অভিযোগ এনে ক্ষুদ্র ব্যবসায়ীরা মানববন্ধন, ঝাড়ু মিছিল, সাংবাদিক সম্মেলনসহ নানা কর্মসূচি পালন করেছিলেন। তারা অভিযোগ করেন, সৌন্দর্য বর্ধনের নামে একাধিকবার উচ্ছেদ অভিযানে ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আরও

গোয়ালন্দে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

গোয়ালন্দে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কলাপাড়া ইউএনও বদলিকুয়াকাটা আনন্দ মিছিল
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

ব্যবসায়ী হারুন মৃধা বলেন, “রবিউল ইসলাম একজন দুর্নীতিবাজ কর্মকর্তা। তিনি উচ্ছেদ অভিযানের কারণে অনেক পরিবার নিঃস্ব হয়েছে। এমনকি ৫ আগস্টের পর সাধারণ মানুষকে হয়রানি করেছেন।”

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

অন্যদিকে ব্যবসায়ী রুমি শরীফ অভিযোগ করেন, “ইউএনও তার শশুরের নামে কোটি টাকার জমি কিনেছেন। সমুদ্র সৈকতে বিভিন্ন প্রকল্প দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন।” তিনি ইউএনওর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত দাবি করেন।

কুয়াকাটা বাইতুল আরোজ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম কারী নজরুল ইসলাম বলেন, “ইউএনও সরকারি জমির নামে মসজিদের মার্কেট ভেঙে দিয়েছেন। সেখানে জেলা ব্র্যান্ডিং অফিসের নামে বাণিজ্যিক স্থাপনা গড়ে তুলে টাকা আত্মসাৎ করেছেন।”

স্থানীয়রা ইউএনওর বদলীতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়েছেন এবং তার বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। এ ঘটনায় কুয়াকাটা এলাকায় এক ভিন্নধর্মী আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।

সর্বশেষ সংবাদ

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত চারজন

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত চারজন

হরমুজ অবরোধে ৬০ দিনে পথ বদলেছে ১০০ বাণিজ্যিক জাহাজ

হরমুজ অবরোধে ৬০ দিনে পথ বদলেছে ১০০ বাণিজ্যিক জাহাজ

যোদ্ধা হলে ইরানের সেনাদের মুখোমুখি হোক যুক্তরাষ্ট্র, চ্যালেঞ্জ পেজেশকিয়ানের

যোদ্ধা হলে ইরানের সেনাদের মুখোমুখি হোক যুক্তরাষ্ট্র, চ্যালেঞ্জ পেজেশকিয়ানের

সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

সৌদির সামরিক ঘাঁটিতে হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

সাইবার আইনে বাড়ছে সরকারের কনটেন্ট নিয়ন্ত্রণের ক্ষমতা

সাইবার আইনে বাড়ছে সরকারের কনটেন্ট নিয়ন্ত্রণের ক্ষমতা

জনপ্রিয় সংবাদ

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হাকিমপুরে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

এ সম্পর্কিত আরও পড়ুন

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত চারজন

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত চারজন

চট্টগ্রামের কর্ণফুলীতে যাত্রীবাহী মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৩টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—মো. ফেরদৌস আলম (৫), মিপতা (১৭), মাইক্রোবাসচালক মুন্না (৪০) এবং পরিচয় শনাক্ত না হওয়া আরও একজন। পুলিশ ও স্থানীয়

মেগা প্রকল্পের নামে অর্থ লুটপাটে দেশের অর্থনীতি দুর্বল হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী

মেগা প্রকল্পের নামে অর্থ লুটপাটে দেশের অর্থনীতি দুর্বল হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী

বিগত সরকার বড় বড় মেগা প্রকল্প গ্রহণের নামে ব্যাপক অর্থ লুটপাট করেছে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি। তিনি বলেন, মেগা প্রকল্পের নামে অর্থ লুটপাটের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হয়ে পড়েছে। এ অবস্থা থেকে দেশকে ঘুরে দাঁড়াতে সময় প্রয়োজন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের বিরামপুর পাইলট স্কুল মাঠে পৌরসভার ৯টি

মৌলভীবাজারে খেলাফত মজলিসের মতবিনিময় সভা

মৌলভীবাজারে খেলাফত মজলিসের মতবিনিময় সভা

দ্বীনি মারকাজ ও মজলিস কমপ্লেক্স বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজারে কর্মী, সুধী ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কমপ্লেক্স বাস্তবায়নের পরিকল্পনা, সম্ভাব্য কার্যক্রম ও ভবিষ্যৎ করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার শহরের শাহ মোস্তফা রোডস্থ মজলিস মিলনায়তনে খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

ঢাকার লালবাগে একটি পাঁচতলা ভবনের নিচতলার পাশের বারান্দার মাটি খুঁড়ে শেখ ওয়াসিম রনি (৪৩) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. মাসুম চৌধুরী নামে একজনকে আটক করা হয়েছে। তিন লাখ টাকা সুদে নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে ওয়াসিমকে হত্যা করে মাটির নিচে চাপা দেওয়া হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে

রাজাপুরে ইয়াবা সেবনের সময় তিন যুবক আটক, কারাদণ্ড

রাজাপুরে ইয়াবা সেবনের সময় তিন যুবক আটক, কারাদণ্ড

ঝালকাঠির রাজাপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সময় তিন যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব পাশে নির্মাণাধীন একটি পরিত্যক্ত ভবনের একটি কক্ষে এ অভিযান পরিচালনা করা হয়। আটকরা হলেন—রাজাপুর সদর এলাকার মো. সাজ্জাদ আহমেদ আকাশ (১৯), চটিখোলা