রবিবার, ২৮ জুন, ২০২৬১৪ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

রাজধানীতে ২ হাজার মণ মেয়াদোত্তীর্ণ মাংস-খেজুর জব্দ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৫

শেয়ার করুনঃ
রাজধানীতে ২ হাজার মণ মেয়াদোত্তীর্ণ মাংস-খেজুর জব্দ

থরে থরে সাজানো খেজুরের প্যাকেট। পড়ে আছে শত শত প্যাকেট কিসমিসও। দুম্বা আর মহিষের মাংস ঠিক কবে হিমাগারে রাখা হয়েছে তাও মনে নেই হিমাগার কর্তৃপক্ষের। প্যাকেট দেখে বোঝার উপায় নেই তার মেয়াদ কত আগে পেরিয়ে গেছে। তবে ঠিকই প্রমাণ-নথিপত্র দেখাতে বেশক্ষণ চলল নানা তোড়জোড়। তবে নথিপত্রে আর যাই থাক প্যাকেটের গায়ে মেয়াদ নেই অধিকাংশ খাদ্যপণ্যের। কোনোটার মেয়াদ শেষ হয়েছে ২০০৭ সালে। কোনোটার ২০১২ তে। আবার কোনো পণ্যের লেভেল অবৈধভাবে পরিবর্তন করা হয়েছে। নজরদারির আড়ালে সারা মাসই এসব মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য মজুত রেখে বিক্রি ও সরবরাহ চলছিল রাজধানীর দুই শতাধিক প্রতিষ্ঠানে।

সোমবার দুপুর ১২টা থেকে রাজধানীর ১৯২, তেজগাঁও শিল্পাঞ্চলের শিকাজু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, দেশি সুপার এগ্রো লিমিটেড ও ফার্ম অ্যান্ড ফার্মা হিমাগার এবং সেন্টমার্টিন ফিশারিজে অভিযান শুরু করে র‌্যাব-২। অভিযানকালে শিকাজু ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, দেশি সুপার এগ্রো ও ফার্ম অ্যান্ড ফার্মায় দেখা যায় এই চিত্র। মেয়াদোত্তীর্ণ বিভিন্ন খাদ্যপণ্য বিক্রি ও মজুত রাখায় এই তিন হিমাগারকে ৪৩ লাখ টাকা জরিমানা ও ১৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা হয় দুম্বা ও মহিষের মাংস মেয়াদোত্তীর্ণ ৮০০ মণ, ১২০০ মণ খেজুর ও ২০০ মণ কিসমিস।

rab

আরও

নতুন পে-স্কেলে ১১–২০ গ্রেডের কর্মচারীদের জন্য বড় আর্থিক সুবিধার প্রস্তাব

নতুন পে-স্কেলে ১১–২০ গ্রেডের কর্মচারীদের জন্য বড় আর্থিক সুবিধার প্রস্তাব
র‌্যাব সূত্র বলছে, মেয়াদোত্তীর্ণ এসব মাংস, খেজুর, কিসমিস, ফলমূল ও সবজি রাজধানীর আগোরা, স্বপ্নসহ নামিদামি সুপারশপ, হোটেল ও হাসপাতালে সরবরাহ করা হচ্ছিল। প্রতিষ্ঠান তিনটি থেকে মেয়াদোত্তীর্ণ পণ্যক্রয়ে ২৬৮টি প্রতিষ্ঠানের প্রমাণও মিলেছে। র‌্যাব-২ এর সহযোগিতায় র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন- র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার এসপি মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী, প্রাণিসম্পদ অধিদফতরের ডা. মো. এমদাদুল হক তালুকদার, ডা. ফজলে রাব্বি মণ্ডল, ডা. রিগ্যান মোল্লা, ফারহানা রিসা, ঢাকা জেলা মৎস্য অফিসার সৈয়দ মো. আলমগীরসহ একাধিক কর্মকর্তা। অভিযানকালে দেখা যায়, শত শত খেজুর আর কিসমিসের প্যাকেট। দুই/তিন বছর আগের নদী ও সামুদ্রিক মাছও সেখানে রাখা হয়েছে। অনেক খাদ্যপণ্যের নেই লেভেল। আর অধিকাংশের পেরিয়েছে নির্ধারিত মেয়াদ। হিমায়িত মাংসের দুর্গন্ধ ছড়িয়েছে এলাকাজুড়ে। আর সবজি গত বছরের।

রাজধানী
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

rab

অভিযানের ব্যাপারে র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম বলেন, ‘এখানে (তেজগাঁও শিল্পাঞ্চল) তিনটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে আমরা ৮০০ মন দুম্বা ও মহিষের মাংস জব্দ করেছি। ১২০০ মণের অধিক খেজুর ও ২০০ মণ কিসমিস জব্দ করেছি। এর বাইরে কোল্ড স্টরেজ থেকে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ইকজেকশন, মাছ, সবজি ফলমূল জব্দ করা হয়েছে। তিনি বলেন, ২০০৬ সাল থেকে শুরু হয়ে ২০১৮ সাল পর্যন্ত মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য এখানে মজুত রাখা হয়েছিল। যা ঢাকা শহরের স্বপ্ন, মিনা বাজার, আড়ং, ডেইলি শপিংয়ের মতো সুপারশপসহ বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠানে সরবরাহ ও বিক্রি করে আসছিল। আমরা যে ডকুমেন্ট পেয়েছি তাতে লক্ষ্য করা গেছে, পরশুদিনও এই প্রতিষ্ঠান থেকে অর্ধ কোটি টাকার মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি ও সাপ্লাই করা হয়েছে। পাশাপাশি লক্ষণীয় যে, এখানে ২৬৮টি দেশি-বিদেশি নামিদামি ফোর স্টার, ফাইভ স্টার রেস্টুরেন্টে-হোটেলে এসব মেয়াদোত্তীর্ণ মাংস, মাছ, ফলমূল, সবজি সরবরাহ করে আসছিল। এখানে অনেক বেবি ও ফুড আইটেম মিলেছে। এখানে মজুদ রাখা অধিকাংশ পণ্যই মেয়াদ নেই।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

rab

আরও

১১ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১১ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
মূলত, এসব ভোক্তা অধিকার আইনে দণ্ডনীয় অপরাধ। তাই ভ্রাম্যমাণ আদালত ৪৩ লাখ টাকা জরিমানা ও ১৮ জনকে এক মাস থেকে দুই বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে। তিনি বলেন, এই তিন কোল্ড স্টোরেজে বাইরের প্রতিষ্ঠানের পণ্য তো মজুত ছিলই পাশাপাশি এই তিন প্রতিষ্ঠানের নিজস্ব পণ্যও ছিল। তবে এই তিন প্রতিষ্ঠান ভয়াবহ অপরাধ করেছে তা হচ্ছে, মজুত রাখা মেয়াদোত্তীর্ণ পণ্য লেভেল চেঞ্জ করে আবার রি-প্যাকেটিং করে দিয়েছে। সাময়িক সময়ের জন্য স্টোরেজ হিসেবে ব্যবহারের কথা থাকলেও নতুন স্টিকার লাগানো, রিপ্যাকেটিং করার আইনগত কিংবা সাইন্টিফিক্যালি কোনো বৈধতা নাই। হিমাগার কর্তৃপক্ষ সেটাই করেছে যা মারাত্মক অপরাধ। আর দেশি সুপার এগ্রো মাংস আমদানিকারক। তারা নিজেরাই আমদানি করে আনার পর মেয়াদ শেষ হয়ে যাওয়ায় মজুত রেখেই তা প্রসেস করে বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করছিল। যে কারণে প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠানটি সিলগারা করার নির্দেশনা দেয়া হয়েছে।

সারওয়ার আলম বলেন, আমরা যে অবস্থায় আজ বিভিন্ন খাদ্যপণ্য হিমাগারে পেলাম তা বিক্রি, সরবরাহ ও মজুত রাখা খুবই দুঃখজনক। আরও বেশি হতাশার ও দুঃখের যে, আমরা জেনে না জেনে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে এসব কিনছি, রেস্টুরেন্টে খাচ্ছি। দুম্বার মাংস, মহিষের মাংস নামিদামি রেস্টুরেন্ট, সুপারশপসহ পথেঘাটেও বিক্রি করা হচ্ছে আমরা আর এটা হতে দিতে পারি না। আমরা খুবই কঠোরভাবে সুপারশপগুলো হিমাগার প্রতিষ্ঠানগুলো নজরদারিতে আনবো। র‌্যাব সূত্রে পাওয়া সর্বশেষ রাত পৌনে ১১টার খবর অনুযায়ী, দেশি এগ্রো, শিকাজু ও ফার্ম অ্যান্ড ফার্মা ছাড়াও সেন্টমার্টিন ফিশারিজ ও নিম ফুড প্রডাকস নামক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা ও দণ্ড-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্যারামাউন্ট কোল্ড স্টরেজে অভিযান চলছিল।

ইনিউজ ৭১/এম.আর

সর্বশেষ সংবাদ

বিএনপির মোটরসাইকেল শোডাউনে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, আহত ১০

বিএনপির মোটরসাইকেল শোডাউনে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, আহত ১০

ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ব্যাংকিং ব্যবস্থায় নগদ অর্থ ফেরাতে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব

ব্যাংকিং ব্যবস্থায় নগদ অর্থ ফেরাতে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব

স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী, আধুনিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান গড়ার নির্দেশ

স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী, আধুনিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান গড়ার নির্দেশ

কেতকীর বিলে ফুটেছে পদ্ম, প্রকৃতিপ্রেমীদের ভিড় বাড়ছে উলিপুরে

কেতকীর বিলে ফুটেছে পদ্ম, প্রকৃতিপ্রেমীদের ভিড় বাড়ছে উলিপুরে

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

বেইজিং বৈঠকে তিস্তা প্রকল্পে সহযোগিতার আশ্বাস চীনের

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

এ সম্পর্কিত আরও পড়ুন

ব্যাংকিং ব্যবস্থায় নগদ অর্থ ফেরাতে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব

ব্যাংকিং ব্যবস্থায় নগদ অর্থ ফেরাতে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব

মানুষের কাছে থাকা বিপুল পরিমাণ নগদ অর্থ আবারও ব্যাংকিং ব্যবস্থায় ফিরিয়ে আনতে ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব দিয়েছেন বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন। রোববার জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব উপস্থাপন করেন। নোয়াখালী-১ আসনের এই সংসদ সদস্য বলেন, বর্তমানে ব্যাংক খাতের প্রতি মানুষের আস্থা কমে যাওয়ায় অনেকেই

স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী, আধুনিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান গড়ার নির্দেশ

স্পারসো পরিদর্শনে প্রধানমন্ত্রী, আধুনিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান গড়ার নির্দেশ

রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৮ জুন) সকাল সোয়া ৯টার দিকে স্পারসোর কার্যালয়ে পৌঁছে তিনি প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। পরিদর্শনকালে প্রধানমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এ প্রতিষ্ঠানের বিভিন্ন গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং চলমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত হন। স্পারসোর চেয়ারম্যান মো. রাশিদুল

দীর্ঘ বিরতির পর ভারতীয় পর্যটন ভিসা আবার চালু হলো

দীর্ঘ বিরতির পর ভারতীয় পর্যটন ভিসা আবার চালু হলো

দীর্ঘ প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা চালু করেছে ভারত। রোববার (২৮ জুন) থেকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পর্যটন ভিসার নতুন আবেদন গ্রহণ শুরু করছে। এর মধ্য দিয়ে চিকিৎসা, ব্যবসা ও শিক্ষার বাইরে সাধারণ ভ্রমণের উদ্দেশ্যে ভারতে যেতে আগ্রহী হাজারো বাংলাদেশির দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। ভারতের ভিসা কার্যক্রম সীমিত হওয়ার পর থেকে সবচেয়ে বেশি ভোগান্তিতে

১১ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

১১ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

দেশের ১১ জেলার ওপর দিয়ে আজ রোববার সন্ধ্যার মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, ঝড়ের সময় ঘণ্টায় ৪৫ থেকে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। রোববার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্যকর আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের

জুলাই আন্দোলনের রামপুরা হত্যা মামলার রায় আজ

জুলাই আন্দোলনের রামপুরা হত্যা মামলার রায় আজ

জুলাই আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা তরুণ আমির হোসেনকে গুলি এবং আরও দুজনকে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ রোববার (২৮ জুন) ঘোষণা করা হবে। বহুল আলোচিত এই মামলার রায় দেবেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রায় ঘোষণার কার্যক্রম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি