মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬১০ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

আত্মহত্যার চিরকুট হাতে নিয়ে হাকিমপুর প্রকৌশলী অফিসে কল্পনা

গোলাম রব্বানী
গোলাম রব্বানী , নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৯:৫৭

শেয়ার করুনঃ
আত্মহত্যার চিরকুট হাতে নিয়ে হাকিমপুর প্রকৌশলী অফিসে কল্পনা

দিনাজপুরের হাকিমপুরে (হিলি) উপজেলা প্রকৌশলী কার্যালয়ের সামনে হাতে আত্মহত্যার চিরকুট নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এক অসহায় নারী। রোববার (২০ জুলাই) দুপুরে উপজেলার দক্ষিণ বাসুদেবপুর মাঠপাড়া এলাকার স্বামী পরিত্যক্তা কল্পনা বেগম চরিত্রহননের মিথ্যা অপবাদের বিচার চেয়ে এ কর্মসূচি শুরু করেন। তার দাবি, সরকারি কাজে সুযোগ চেয়ে উপজেলা প্রকৌশলীর কাছে আবেদন করায় তিনি উল্টো ‘চরিত্রহীন’ অপবাদ পেয়েছেন।

কল্পনা বেগম জানান, ১০–১২ দিন আগে তিনি জানতে পারেন উপজেলা এলজিইডি অফিসে সরকারি রাস্তায় মাটি কাটার কাজে মহিলা শ্রমিক নেওয়া হবে। কাজের আশায় তিনি উপজেলা প্রকৌশলী আহসান হাবিবের সঙ্গে দেখা করেন। প্রকৌশলী তাঁকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলেন। তিনি ইউএনও’র সুপারিশসহ আবেদন জমা দেন এবং পরে জেলা অফিসেও যান, সেখান থেকেও সুপারিশ পান।

তবে কাজের আশায় বারবার ছুটে গিয়েও কোনো কাজ না পেয়ে হতাশ কল্পনা অভিযোগ করেন, প্রকৌশলী আহসান হাবিব একদিন তাকে ডেকে বলেন, “আপনার দুইটা স্বামী, চরিত্রও ভালো না, তাই আপনাকে কাজ দেওয়া যাবে না।” কল্পনা বেগম এ অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যার কথা চিন্তা করেন এবং একটি চিরকুট হাতে উপজেলা কার্যালয়ের চত্বরে ঘুরতে থাকেন।

আরও

ভাইকে হত্যায় ১৭০০ টাকা, আদালতে স্বীকারোক্তি

ভাইকে হত্যায় ১৭০০ টাকা, আদালতে স্বীকারোক্তি
তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি অসহায়, স্বামীহীন একজন নারী। কাজ করে খেতে চাই। মিথ্যা অপবাদ আমাকে শেষ করে দিয়েছে। কাজ না দিলেও সম্মান নিয়ে ফিরতে দিত।”

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
অভিযোগ অস্বীকার করে উপজেলা প্রকৌশলী আহসান হাবিব বলেন, “কল্পনা বেগমের বাড়ি পৌরসভার মধ্যে হওয়ায় তাঁকে সরকারি মাটি কাটার কাজ দেওয়া সম্ভব হয়নি। আমি শুধু বলেছি বিষয়টি দেখছি। তার বিরুদ্ধে আমি কোনো মন্তব্য করিনি।”

এ বিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় বলেন, “আমি প্রকৌশল দপ্তরকে কল্পনা বেগমের বিষয়টি যাচাই করতে বলেছি। সে যোগ্য হলে কাজ পাবে।” তিনি আরও জানান, “কল্পনা বেগম আজ আমার অফিসে এসেছিলেন। আমরা সরকারি ত্রাণসামগ্রী হিসেবে চাল ও খাদ্যপণ্য তার হাতে তুলে দিয়েছি।”

আত্মহত্যার চিরকুটউপজেলা প্রকৌশলীহাকিমপুর
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। একজন অসহায় নারীর কর্মসংস্থান ও সম্মানবোধের লড়াই এখন প্রশাসনিক তদন্তের অপেক্ষায়।

আরও

হাকিমপুরে বিএনপির কর্মী সম্মেলন ঘিরে প্রস্তুতি

হাকিমপুরে বিএনপির কর্মী সম্মেলন ঘিরে প্রস্তুতি

জনপ্রিয় সংবাদ

সংশোধিত ৭০ অনুচ্ছেদে হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন

সংশোধিত ৭০ অনুচ্ছেদে হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন

রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি

ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন তারেক রহমানের

ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন তারেক রহমানের

পরকীয়ার অভিযোগে সালিস, প্রকাশ্যে নারীকে জুতাপেটার ভিডিও

পরকীয়ার অভিযোগে সালিস, প্রকাশ্যে নারীকে জুতাপেটার ভিডিও

সর্বশেষ সংবাদ

গণভোটের রায় বাস্তবায়নে ছাড় নয়: গোলাম পরওয়ার

গণভোটের রায় বাস্তবায়নে ছাড় নয়: গোলাম পরওয়ার

মেয়েকে হত্যায় ১২ বছর পর বাবার মৃত্যুদণ্ড

মেয়েকে হত্যায় ১২ বছর পর বাবার মৃত্যুদণ্ড

স্থানীয় নির্বাচন কবে, জানালেন সিইসি

স্থানীয় নির্বাচন কবে, জানালেন সিইসি

হাকিমপুরে বিএনপির কর্মী সম্মেলন ঘিরে প্রস্তুতি

হাকিমপুরে বিএনপির কর্মী সম্মেলন ঘিরে প্রস্তুতি

পানছড়িতে বিজিবির উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

পানছড়িতে বিজিবির উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

এ সম্পর্কিত আরও পড়ুন

মেয়েকে হত্যায় ১২ বছর পর বাবার মৃত্যুদণ্ড

মেয়েকে হত্যায় ১২ বছর পর বাবার মৃত্যুদণ্ড

মৌলভীবাজারের কমলগঞ্জে প্রতিবেশীকে ফাঁসাতে নিজের সাড়ে তিন বছরের শিশুকন্যাকে গলা কেটে হত্যার মামলায় বাবা শরীফ আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আলোচিত এ মামলার রায় ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘ ১২ বছরের বিচারিক প্রক্রিয়ার অবসান হলো। সোমবার (২৪ আগস্ট) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) মো. আনোয়ারুল হক এ রায় ঘোষণা করেন।

হাকিমপুরে বিএনপির কর্মী সম্মেলন ঘিরে প্রস্তুতি

হাকিমপুরে বিএনপির কর্মী সম্মেলন ঘিরে প্রস্তুতি

দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নে বিএনপির তৃণমূল পর্যায়ের কর্মী সম্মেলনকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৬ আগস্ট অনুষ্ঠেয় এ কর্মী সম্মেলনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় ও দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়ার কথা রয়েছে। রোববার বাদ মাগরিব আলীহাট ইউনিয়নের মনসাপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম কক্ষে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আলীহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তৌহিদুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সভায় ইউনিয়ন ও

পানছড়িতে বিজিবির উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

পানছড়িতে বিজিবির উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ

খাগড়াছড়ির পানছড়িতে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোন। একই কর্মসূচির আওতায় অসহায় এক ব্যক্তির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) পানছড়ি ব্যাটালিয়ন ও লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকায় এসব জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করা হয়। পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের

টেকনাফে ৪ লাখ ইয়াবা উদ্ধার

টেকনাফে ৪ লাখ ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার গভীর রাতে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিজিবি। বিজিবি সূত্র জানায়, সোমবার (২৪ আগস্ট) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে উখিয়া ব্যাটালিয়নের অধীন হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল টেকনাফের মৌলভীবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। সীমান্তে মাদক পাচারের গোপন

ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ যায়, ভোগান্তিতে ঝালকাঠি

ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ যায়, ভোগান্তিতে ঝালকাঠি

ঝালকাঠিতে এক ঘণ্টা বিদ্যুৎ থাকছে, পরের ঘণ্টাতেই চলে যাচ্ছে—এমন রোটেশনভিত্তিক লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন জেলার মানুষ। শ্রাবণের শেষভাগের ভ্যাপসা গরমের মধ্যে দিন-রাত ঘনঘন বিদ্যুৎ বিভ্রাটে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা। বিদ্যুৎ না থাকায় রাতের পড়াশোনায়ও ব্যাঘাত ঘটছে শিক্ষার্থীদের। পরীক্ষার প্রস্তুতির সময় বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় পড়ার টেবিলে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।