মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬১৫ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশ

যেকোনো ঘটনায় দ্রুত ব্যবস্থা নিলে পুলিশের সুনাম বাড়বে: ডিএমপি কমিশনার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ২:৩৫

শেয়ার করুনঃ
যেকোনো ঘটনায় দ্রুত ব্যবস্থা নিলে পুলিশের সুনাম বাড়বে: ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, যেকোনো ঘটনায় পুলিশকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। থানায় অভিযোগ বা জিডি হলে ১ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক অনুসন্ধান ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি বলেন, এমন পদক্ষেপ পুলিশ সম্পর্কে জনগণের ইতিবাচক ধারণা তৈরি করবে। বুধবার (১১ ডিসেম্বর) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপির নভেম্বর মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি উল্লেখ করেন, ঢাকা শহরে প্রায় ২ কোটি মানুষের বসবাস। যানজটসহ নানাবিধ সমস্যায় জর্জরিত এ শহরে পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুলাই-আগস্ট মাসে পুলিশের কার্যক্রম নিয়ে সমালোচনা হলেও হারানো সুনাম পুনরুদ্ধারে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের কাছে গিয়ে তাদের কথা শোনা এবং সর্বোচ্চ সেবা দেওয়ার প্রতিশ্রুতি সেই উদ্যোগগুলোর মধ্যে অন্যতম।

আরও

দখলদারদের সাইনবোর্ড ভেঙে ক্লিনিক পরিদর্শনে এনসিপি নেতারা

দখলদারদের সাইনবোর্ড ভেঙে ক্লিনিক পরিদর্শনে এনসিপি নেতারা

ডিএমপি কমিশনার বলেন, “বিশ্বায়নের যুগে পুলিশবিহীন সমাজ ব্যবস্থা কল্পনা করা যায় না। আমি ডিএমপিকে অনন্য উচ্চতায় নিতে চাই। সহকর্মীদের উদ্দেশে বলবো, আপনারা উদাহরণ সৃষ্টি করুন। জনগণের সামনে এমন আচরণ, নৈতিকতা ও পেশাদারিত্ব প্রদর্শন করুন যা অনুকরণীয় হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, পুলিশ কর্মকর্তাদের আচার-আচরণ সাধারণ মানুষের কাছে অনেক গুরুত্বপূর্ণ। পুলিশকে শুধু অপরাধীদের গ্রেপ্তার নয়, ন্যায়বিচার নিশ্চিত করতেও গুরুত্ব দিতে হবে। তিনি সতর্ক করেন যে, কোনো খুনের ঘটনা অপমৃত্যু হিসেবে রেকর্ড করা হলে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কঠোর শাস্তির মুখোমুখি হবেন।

আরও

দখলদারদের সাইনবোর্ড ভেঙে ক্লিনিক পরিদর্শনে এনসিপি নেতারা

ডিএমপি কমিশনার
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
দখলদারদের সাইনবোর্ড ভেঙে ক্লিনিক পরিদর্শনে এনসিপি নেতারা

ডিএমপি কমিশনার ছিনতাইকারী, চাঁদাবাজ এবং কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এসব অপরাধ প্রতিরোধে তিনি শিক্ষক, ছাত্র, শ্রমিক, ব্যবসায়ীসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে সিটিজেন ফোরাম গঠনের পরিকল্পনার কথা জানান।

পুরস্কৃত শ্রেষ্ঠ পুলিশ বিভাগ ও কর্মকর্তারা

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপির বিভিন্ন বিভাগ এবং কর্মকর্তা-কর্মচারীদের কাজের স্বীকৃতি দেওয়া হয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

শ্রেষ্ঠ ক্রাইম বিভাগ: মিরপুর বিভাগ।

শ্রেষ্ঠ থানা: উত্তরা পশ্চিম থানা।

শ্রেষ্ঠ সহকারী কমিশনার: উত্তরা জোনের সাদ্দাম হোসাইন।

শ্রেষ্ঠ এসআই: যৌথভাবে নির্বাচিত বনানী থানার কাজী জাহিদুর রহমান ও মিরপুর মডেল থানার ওসমান গনি।

শ্রেষ্ঠ এএসআই: মিরপুর মডেল থানার রুহুল আমিন ও কদমতলী থানার সাইফুল ইসলাম।

অস্ত্র উদ্ধারে প্রথম হয়েছেন আদাবর থানার এসআই জাহিদ হাসান। মাদকদ্রব্য উদ্ধারেও শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন কোতয়ালী থানার এসআই মলয় বসু।

গোয়েন্দা বিভাগের মধ্যে সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) শ্রেষ্ঠ হয়েছে। শ্রেষ্ঠ গোয়েন্দা টিম লিডার নির্বাচিত হয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করিম।

ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে উত্তরা বিভাগ। শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর নির্বাচিত হয়েছেন বাড্ডা ট্রাফিক জোনের মো. দেলোয়ার হোসেন।

সভায় ডিএমপির ক্রাইম, গোয়েন্দা, ট্রাফিকসহ বিভিন্ন বিভাগের অতিরিক্ত কমিশনার এবং থানার ওসি থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় আরও উল্লেখ করা হয়, সেবা ও দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে।

জনপ্রিয় সংবাদ

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

৫১তম বিশেষ বিসিএসে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

গোয়ালন্দের গুণী শিক্ষক সুলতান উদ্দিন আহমেদের ইন্তেকাল, দাফন সম্পন্ন

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত অভিযানে ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

বিজিবি-গণমাধ্যম বন্ধুত্ব জোরদারে জয়পুরহাটে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে যুক্তরাষ্ট্রে শূন্য শুল্কের সুবিধা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

টানা তিন দফায় কমল সোনা, ভরিতে ছাড় ৬০৬৫ টাকা

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

মিয়ানমারে জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩৩ জন

এ সম্পর্কিত আরও পড়ুন

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে বিলিয়ন ডলারের বিনিয়োগে আগ্রহী মার্কিন প্রযুক্তি কোম্পানি

বাংলাদেশে এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেমিকন্ডাক্টর কোম্পানি। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, এ আগ্রহ বাংলাদেশের প্রযুক্তি খাতে নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি করতে পারে। সোমবার ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালির ইস্ট পালো আল্টোতে ফোর সিজনস হোটেলের সিনার্জি রুমে অনুষ্ঠিত সিইও অ্যান্ড সিনিয়র এক্সিকিউটিভস রাউন্ডটেবিল বৈঠকে বিষয়টি উঠে

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশিদের জন্য চার বছর পর খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। তবে কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই নীরবে এই প্রক্রিয়া শুরু হয়েছে। সোমবার ২৮ সেপ্টেম্বর মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার ভিত্তিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন। এর মধ্য দিয়েই শ্রমবাজারটি পুনরায় চালুর প্রক্রিয়া শুরু হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। হাইকমিশন সূত্র জানিয়েছে, বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি

ঢাকার রিকশা চলবে আট জোনে, জিপিএসে থাকবে নজরদারি

ঢাকার রিকশা চলবে আট জোনে, জিপিএসে থাকবে নজরদারি

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার চলাচল শৃঙ্খলার মধ্যে আনতে নিবন্ধন, জোনভিত্তিক চলাচল এবং জিপিএস নজরদারির পরিকল্পনা নিয়েছে সরকার। পরিকল্পনা হলে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে চারটি করে মোট আটটি জোনে ভাগ করা হবে। প্রতিটি জোনে নির্ধারিতসংখ্যক রিকশা চলবে এবং এক জোনের রিকশা অন্য জোনে প্রবেশ করতে পারবে না। ‘ই-মোবিলিটি ও ব্যাটারি সোয়াপিং সিস্টেম রোল-আউট পরিকল্পনা (ঢাকা শহর)’ শীর্ষক নথিতে এসব প্রস্তাব রাখা

ভ্যাট রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার

ভ্যাট রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার

মাঠ পর্যায়ে রাজস্ব আদায় কার্যক্রমে গতি আনতে ভ্যাটের দাখিলপত্র বা রিটার্ন জমার নিয়মে পরিবর্তন আনছে সরকার। এখন প্রতি তিন কর মেয়াদ শেষে একবার রিটার্ন জমা দেওয়ার পরিবর্তে প্রত্যেক কর মেয়াদ শেষ হওয়ার অনধিক ১৫ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে হবে। এ লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার (২৮ সেপ্টেম্বর)

মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী, যাচাই করলেন বইয়ের মান

মধ্যরাতে ছাপাখানায় শিক্ষামন্ত্রী, যাচাই করলেন বইয়ের মান

২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের জন্য প্রস্তুত করা পাঠ্যবইয়ের মুদ্রণ ও গুণগত মান সরেজমিনে পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর রাজধানীর ছয়টি ছাপাখানায় গিয়ে তিনি আকস্মিকভাবে পরিদর্শন করেন। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ রাতে বিষয়টি নিশ্চিত করে। পরিদর্শনকালে মন্ত্রী ছাপাখানায় প্রস্তুত বইয়ের কাগজ, বাঁধাই ও ছাপার