রবিবার, ৯ আগস্ট, ২০২৬২৬ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

লাইফস্টাইলবাংলাদেশ

শিকলবন্দী জীবন থেকে মুক্তি পেয়ে খুশি জাহাঙ্গীর

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২১, ০:৩

শেয়ার করুনঃ
শিকলবন্দী জীবন থেকে মুক্তি পেয়ে খুশি জাহাঙ্গীর

দীর্ঘ ৮ বছর পর শিকলবন্দী জীবন থেকে মুক্তি পেলেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাংতা গ্রামের জাহাঙ্গীর হোসেন তোতা। সংবাদমাধ্যমে খবর প্রচারিত হওয়ার পর স্থানীয় প্রশাসনের উদ্যোগে তাকে শিকলবন্দী অবস্থা থেকে মুক্ত করে চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম জানান, সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন দেখে তিনি শিকলবন্দী জাহাঙ্গীর হোসেন তোতার অবস্থার কথা জানতে পারেন। তাৎক্ষণিকভাবে জাহাঙ্গীর হোসেন তোতাকে উদ্ধারের উদ্যোগ নেয়া হয়। উপজেলা সমাজসেবা অফিসের সহযোগিতায় রোববার সন্ধ্যায় জাহাঙ্গীর হোসেন তোতাকে শিকলবন্দী থেকে মুক্ত করা হয়। 

আরও

মায়ের ত্যাগ স্মরণে বিশ্বজুড়ে পালিত মা দিবস

মায়ের ত্যাগ স্মরণে বিশ্বজুড়ে পালিত মা দিবস

জাহাঙ্গীর হোসেন তোতার চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে আশা করা হচ্ছে তাকে দ্রুত সুস্থ করে তোলা যাবে। জাহাঙ্গীর হোসেন ওরফে তোতা, বয়স ৫৫ বছর। সে উপজেলার রাজিহার ইউনিয়নের রাংতা গ্রামের মৃত আলতাব হোসেনের বড় ছেলে। 

৮ বছর ধরে শিকলবন্দী হয়ে কাটছিল জাহাঙ্গীর হোসেন তোতার জীবন। সুস্থ হওয়া সত্বেও তোতাকে শিকলবন্দী করে রাখা হয়েছিল। শিকলবন্দী জীবন থেকে মুক্ত হয়ে জাহাঙ্গীর হোসেন তোতা স্বাভাবিক জীবনে ফিরতে চান। 

আরও

মায়ের ত্যাগ স্মরণে বিশ্বজুড়ে পালিত মা দিবস

মায়ের ত্যাগ স্মরণে বিশ্বজুড়ে পালিত মা দিবস

স্থানীয় কামরুজ্জামান সবুজ বলেন, ছোট একটি টিনের চালার ধানের গোলা ঘরে থাকতেন তোতা যেখানে নেই কোন বিদ্যুৎ, কোন দিন খাবার পেতো কোন দিন না খেয়ে থাকতে হতো তাকে। এভাবেই শিকল পায়ে ৮ বছর থেকে বন্দী জীবন পার করছেন জাহাঙ্গীর হোসেন তোতা। 

স্থানীয় ফারুক হাওলাদার জানান, তিন বোন এবং দুই ভাইয়ের মধ্যে বড় জাহাঙ্গীর হোসেন তোতা। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা তিতুমীর কলেজে পড়াশুনা অবস্থায় কিছুটা মানসিক ভারসাম্যহীন হয়ে পরে সে। স্থানীয় দুলাল মাতুব্বর জানান, রাংতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছোট ভাই মানিক মিয়া শিক্ষক হলেও আট বছর থেকে বড় ভাইকে দিচ্ছিলনা কোন চিকিৎসা সেবা। নিজে থাকার জন্য পাকা ভবন নির্মাণ করলেও বড় ভাইকে রেখেছিল ধানের গোলা ঘরে। তোতা মিয়া সুস্থ থাকার পরেও রাখা হচ্ছিল শিকলবন্দী। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

জাহাঙ্গীর হোসেন তোতা জানান, দীর্ঘদিন পরে শিকলবন্দী থেকে মুক্ত হয়ে নিজের কাছে খুব ভালো লাগছে। কিছুটা শারীরিক ও মানসিক দুর্বলতা রয়েছে। সঠিক চিকিৎসা পেলে আমি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারবো। রাংতা ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, একমাত্র বড় ভাইকে কোন রকম সুচিকিৎসা না করিয়ে শিকলবন্দী করেছিল ছোট ভাই। এখন জাহাঙ্গীর হোসেন তোতা শিকলবন্দী থেকে মুক্তি পাওয়ায় আমরা এলাকাবাসী প্রশাসনকে ধন্যবাদ জানাই।

 জাহাঙ্গীর হোসেন তোতার মা হাওয়া বেগম ও বোন রাশিদা বেগম বলেন, দীর্ঘ ২৮ বছর ধরে মানসিক সমস্যা নিয়ে অসুস্থ ছিল তোতা। গত ৮ বছর ধরে তোতাকে শিকল দিয়ে বন্দী করে রাখা হয়েছিল। 

জাহাঙ্গীর হোসেন তোতা খুব দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে এটাই আল্লাহর কাছে ফরিয়াদ করি। 

জাহাঙ্গীর হোসেন তোতার ছোট ভাই রাংতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মানিক মিয়া জানান, আমার বড় ভাই মানসিক সমস্যা নিয়ে অসুস্থ ছিল। কিন্তু আমাদের উচিত হয়নি দীর্ঘ ৮ বছর ধরে তাকে শিকলবন্দী করে রাখা। এখন শিকলবন্দী থেকে মুক্ত করা হয়েছে। আমরা দ্রুত দুই একদিনের মধ্যে জাহাঙ্গীর হোসেন তোতাকে পাবনা মানসিক হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করবো। 

উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা জানান, স্থানীয় সংবাদকর্মীদের মাধ্যমে জানতে পেরে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম স্যারের নির্দেশে জাহাঙ্গীর হোসেন তোতার বাড়িতে গিয়ে ৮ বছর ধরে শিকলবন্দী জীবন থেকে মুক্ত করা হয় তোতাকে। তাকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে।

শিকলবন্দী জীবন
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

সর্বশেষ সংবাদ

কলাপাড়ায় চেতনা নাশক স্প্রে করে সবাইকে অচেতন করে লুট

কলাপাড়ায় চেতনা নাশক স্প্রে করে সবাইকে অচেতন করে লুট

পাঁচবিবিতে অতিবৃষ্টিতে কমেছে পাটের ফলন, ভালো দামে খুশি চাষিরা

পাঁচবিবিতে অতিবৃষ্টিতে কমেছে পাটের ফলন, ভালো দামে খুশি চাষিরা

নলছিটিতে গাছের সঙ্গে কোমরের বেল্টে গলায় ফাঁস, যুবকের মরদেহ উদ্ধার

নলছিটিতে গাছের সঙ্গে কোমরের বেল্টে গলায় ফাঁস, যুবকের মরদেহ উদ্ধার

নৌকায় পেয়ারা বেচাকেনা দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

নৌকায় পেয়ারা বেচাকেনা দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

মৌলভীবাজারে বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

রাজবাড়ীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে চালক নিহত, পাঁচ যাত্রী আহত

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

গোপালপুরে ১,৫০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

ফেসবুক বিজ্ঞাপনের বিল পরিশোধে বিকাশ যুক্ত করার উদ্যোগ মেটার

এ সম্পর্কিত আরও পড়ুন

মায়ের ত্যাগ স্মরণে বিশ্বজুড়ে পালিত মা দিবস

মায়ের ত্যাগ স্মরণে বিশ্বজুড়ে পালিত মা দিবস

মায়ের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে নির্মল অনুভূতি। ‘মা’ শব্দটি শুধু একটি সম্বোধন নয়, বরং স্নেহ, মমতা, ত্যাগ ও অকৃত্রিম ভালোবাসার প্রতীক। জন্মের পর মানুষের মুখে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দও ‘মা’। সেই মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে বিশ্ব মা দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্ব মা দিবস উদযাপন করা হয়। যদিও মাকে ভালোবাসা

এসএসসি ২০০৪ বাংলাদেশের উদ্যোগে “জিরোফোর ক্রুজ কার্নিভ্যাল ২০২৫” অনুষ্ঠিত হতে যাচ্ছে

এসএসসি ২০০৪ বাংলাদেশের উদ্যোগে “জিরোফোর ক্রুজ কার্নিভ্যাল ২০২৫” অনুষ্ঠিত হতে যাচ্ছে

বাংলাদেশের অন্যতম বৃহৎ ব্যাচভিত্তিক সামাজিক প্ল্যাটফর্ম SSC 2004 Bangladesh এ বছরও আয়োজন করতে যাচ্ছে তাদের বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান “Zero4 Cruise Carnival 2025 (Season 05)”। দীর্ঘদিন ধরে ব্যাচভিত্তিক এই কমিউনিটি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করে আসছে, আর তারই ধারাবাহিকতায় আগামী ২৪ অক্টোবর ২০২৫, সকাল ৯টা থেকে শুরু হবে এই মহোৎসব। গ্রুপটির প্রতিষ্ঠাকালীন সদস্য , শওকত হায়দার - সম্পাদক,ইনিউজ৭১ বলেন, এটি

গরমে ত্বক ঠান্ডা ও সতেজ রাখার সহজ উপায়

গরমে ত্বক ঠান্ডা ও সতেজ রাখার সহজ উপায়

গ্রীষ্মকালে ত্বক দ্রুত শুষ্ক, ফুসকুড়ি ও ক্লান্ত মনে হতে পারে। তাই গরমে ত্বক সতেজ রাখা খুবই জরুরি। ত্বকের যত্নে প্রথমে নিয়মিত পর্যাপ্ত পানি পান করতে হবে। পানি শরীর থেকে টক্সিন বের করে এবং ত্বক হাইড্রেটেড রাখে। রাতে ভালো ঘুম ত্বকের জন্য অপরিহার্য কারণ এ সময় ত্বক নিজেকে পুনরুজ্জীবিত করে। দ্বিতীয়ত, ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে, বিশেষ করে হালকা ওয়াটার বেসড গুলা ভালো।

নতুন প্রজন্মের ফ্যাশনে কী চলছে এখন

নতুন প্রজন্মের ফ্যাশনে কী চলছে এখন

বর্তমান সময়ের তরুণদের ফ্যাশন ধারা আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি বৈচিত্র্যময় ও উদ্ভাবনী। নতুন প্রজন্ম পোশাকে শুধু স্টাইল নয়, বরং স্বাচ্ছন্দ্য, পরিবেশবান্ধবতা এবং ব্যক্তিত্বের প্রকাশকেও গুরুত্ব দিচ্ছে। শহরের তরুণরা এখন আর শুধু ব্র্যান্ড দেখে পোশাক বেছে নেয় না, বরং ট্রেন্ড ও প্রয়োজন অনুযায়ী স্টাইল নির্ধারণ করে। আজকাল ছেলেদের মধ্যে বাগি জিন্স, কার্গো প্যান্ট, ওভারসাইজ টি-শার্ট এবং স্পোর্টস জ্যাকেট বেশ জনপ্রিয়।

গ্রীষ্মে লিভার সুস্থ রাখতে খাদ্যতালিকায় যা রাখবেন

গ্রীষ্মে লিভার সুস্থ রাখতে খাদ্যতালিকায় যা রাখবেন

গ্রীষ্মকালে শরীরের ভেতরে নানা পরিবর্তন ঘটে, যার প্রভাব পড়ে লিভারেও। বিশেষ করে ফ্যাটি লিভার সমস্যায় যারা ভুগছেন বা ঝুঁকির মধ্যে আছেন, তাদের জন্য খাদ্যাভ্যাসে কিছু সচেতন পরিবর্তন আনা জরুরি হয়ে পড়ে। চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, লিভার ভালো রাখতে গেলে কেবল খাবারের ধরন নয়, রান্নার তেল বেছে নেওয়ার দিকেও মনোযোগ দিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, অলিভ অয়েল, অ্যাভোকাডো অয়েল, ফ্ল্যাক্সসিড অয়েল, সানফ্লাওয়ার অয়েল