রবিবার, ৭ জুন, ২০২৬২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আইন-আদালত

নিষিদ্ধের জেরে নাশকতার আশঙ্কায় পুলিশের নজরদারিতে আওয়ামী লীগ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ মে ২০২৫, ১৭:৭

শেয়ার করুনঃ
নিষিদ্ধের জেরে নাশকতার আশঙ্কায় পুলিশের নজরদারিতে আওয়ামী লীগ

নাশকতার আশঙ্কায় পুলিশের নজরদারিতে আওয়ামী লীগ

আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণার পর আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দেশে সম্ভাব্য নাশকতার ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর আশঙ্কা, দলটি আত্মগোপনে থেকেই ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করতে পারে। রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে নাশকতার পরিকল্পনার ইঙ্গিত পাওয়ায় পুলিশ মাঠপর্যায়ে সতর্ক অবস্থান নিয়েছে।

পুলিশ সদর দপ্তর থেকে দেশের রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও জেলা পুলিশ সুপারদের এ বিষয়ে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। আওয়ামী লীগ বা এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দেখামাত্র গ্রেফতারের নির্দেশনা ইতোমধ্যেই কার্যকর করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে যারা দলে সক্রিয় ছিলেন বা পুনর্গঠনের চেষ্টা করছিলেন, তাদের চিহ্নিত করে নজরদারিতে রাখা হয়েছে।

আরও

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, নিষিদ্ধ সংগঠনটি কোনোভাবেই পুলিশের আওতাভুক্ত এলাকায় কার্যক্রম চালাতে পারবে না। যদি কেউ এমন চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পুলিশের কেউ যদি নিষিদ্ধ সংগঠনের প্রতি নমনীয়তা দেখায়, তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

ডিএমপির অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম বলেন, আওয়ামী লীগ বা ছাত্রলীগের মতো সংগঠনগুলো প্রকাশ্যে বা গোপনে কোনো ধরনের তৎপরতা চালাতে পারবে না। যেকোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং হবে। এমনকি সাইবার জগতেও তাদের ওপর নজরদারি চালানো হচ্ছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানান, আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী গোপন তৎপরতা চালিয়ে যাচ্ছে। এর মধ্যে ঝটিকা মিছিল ও অনলাইনে সংগঠিত কর্মকাণ্ডের জন্য অনেকে ইতোমধ্যে গ্রেফতার হয়েছে। তাদের তালিকা অনুযায়ী গ্রেফতার অভিযান আরও জোরদার করা হচ্ছে।

আওয়ামী লীগ নিষিদ্ধ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সাইবার প্যাট্রোলিংয়ের মাধ্যমে অনলাইনে সন্দেহজনক কার্যক্রম নজরদারিতে আনা হয়েছে। বিশেষ করে যারা ফেসবুক, ইউটিউব বা অন্যান্য সামাজিক মাধ্যমে রাষ্ট্রবিরোধী বা সহিংস বার্তা প্রচার করছে, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, চব্বিশের গণহত্যা মামলার আসামিদের ধরতেও প্রতিদিন অভিযান চলছে। পুলিশের মিডিয়া বিভাগের ডিসি জানান, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সব ইউনিট নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। যেকোনো বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলায় পুলিশ প্রস্তুত।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে, আইনের চোখে অপরাধী যেই হোক না কেন, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন কঠোর অবস্থানের ফলে সাধারণ মানুষের মধ্যে আস্থা বাড়লেও রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।

জনপ্রিয় সংবাদ

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব দিল বাংলাদেশ

তুরস্ককে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দেওয়ার প্রস্তাব দিল বাংলাদেশ

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই

ভূরুঙ্গামারী বাজারে ভয়াবহ আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই

সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

সাপাহার সীমান্তে ১৭ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

হাকিমপুরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নার্গিস পারভীন

হাকিমপুরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নার্গিস পারভীন

সর্বশেষ সংবাদ

ঐতিহাসিক ছয় দফা দিবস আজ, বাঙালির মুক্তির সনদের স্মরণ

ঐতিহাসিক ছয় দফা দিবস আজ, বাঙালির মুক্তির সনদের স্মরণ

রামিসা হত্যা মামলার রায় আজ, শেষ হচ্ছে আলোচিত বিচারিক প্রক্রিয়া

রামিসা হত্যা মামলার রায় আজ, শেষ হচ্ছে আলোচিত বিচারিক প্রক্রিয়া

আজ বিসিবি নির্বাচন, নির্ধারিত হবে নতুন নেতৃত্ব

আজ বিসিবি নির্বাচন, নির্ধারিত হবে নতুন নেতৃত্ব

শিশু সুরক্ষায় জাতীয় টাস্কফোর্স ও ১০ দফা সুপারিশ

শিশু সুরক্ষায় জাতীয় টাস্কফোর্স ও ১০ দফা সুপারিশ

ইরানের অনড় অবস্থানে বিলম্বিত যুদ্ধবিরতি চুক্তি: ট্রাম্প

ইরানের অনড় অবস্থানে বিলম্বিত যুদ্ধবিরতি চুক্তি: ট্রাম্প

এ সম্পর্কিত আরও পড়ুন

রামিসা হত্যা: সোহেল রানার বক্তব্যকে কেন্দ্র করে নতুন মোড়

রামিসা হত্যা: সোহেল রানার বক্তব্যকে কেন্দ্র করে নতুন মোড়

রাজধানীর পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার মামলার বিচার কার্যক্রম শুরুর দিনে প্রধান আসামি সোহেল রানার বক্তব্যকে কেন্দ্র করে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে। সোমবার (১ জুন) ঢাকার শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার শুরু হয়। আদালতে হাজির করার সময় সোহেল রানা দাবি করেন, রামিসাকে ধর্ষণ ও হত্যা

পল্লবী হত্যাকাণ্ডে এক সপ্তাহে রিপোর্ট দিতে নির্দেশ

পল্লবী হত্যাকাণ্ডে এক সপ্তাহে রিপোর্ট দিতে নির্দেশ

রাজধানীর পল্লবীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দ্রুত তদন্ত শেষ করে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (২১ মে) তিনি জানান, এ ধরনের নৃশংস অপরাধের বিচার দ্রুততম সময়ে সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত

সভাপতি খোকন, সম্পাদক আলী—বার নির্বাচনে বিএনপির জয়

সভাপতি খোকন, সম্পাদক আলী—বার নির্বাচনে বিএনপির জয়

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন। একই প্যানেল থেকে সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী। নির্বাচনে মোট ১৪টি পদের মধ্যে ১৩টিতেই জয় পেয়েছে বিএনপি সমর্থিত প্যানেল। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত ২টার দিকে নির্বাচন সাব-কমিটির আহ্বায়ক বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। দুই দিনব্যাপী অনুষ্ঠিত এ

ভ্রূণের লিঙ্গ নির্ধারণে হাইকোর্টের যুগান্তকারী রায়

ভ্রূণের লিঙ্গ নির্ধারণে হাইকোর্টের যুগান্তকারী রায়

ভ্রূণের লিঙ্গ নির্ধারণ ও তা প্রকাশ বন্ধে গুরুত্বপূর্ণ ও যুগান্তকারী রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ ২০২৪ সালের ২৫ ফেব্রুয়ারি এ রায় ঘোষণা করেন। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে সোমবার (১১ মে)। রায়ে আদালত স্পষ্টভাবে বলেন, অনাগত শিশুর লিঙ্গ নির্ধারণ ও প্রকাশ করা নারীর প্রতি বৈষম্যের জন্ম দেয় এবং কন্যাশিশু হত্যার প্রবণতা বাড়ায়।

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

প্রিজনভ্যান দুর্ঘটনায় আহত সাবেক প্রতিমন্ত্রী পলক

সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বহনকারী পুলিশের একটি প্রিজনভ্যান দুর্ঘটনার কবলে পড়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে তাকে কারাগার থেকে আদালতে নেওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। এতে তিনি ও ভ্যানে থাকা আরও কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আদালতে হাজির করার উদ্দেশ্যে পলককে কারাগার থেকে নেওয়ার পথে হঠাৎ করে প্রিজনভ্যানটি