প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৪

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বেয়াহাদ পার্টির প্রধান নাফতালি বেনেট। বুথফেরত সমীক্ষায় নেতানিয়াহুর জোটের আসনসংখ্যা ৬৮ থেকে কমে ৫০-এ নেমে আসার পূর্বাভাসের পর মধ্যরাতের পর তেল আবিবে নিজ দলের সদর দপ্তরে তিনি এ ঘোষণা দেন।
