
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:৫৯

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাসায় ফেরার পথে ফকির জহির রহমান (৪০) নামে যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০টার দিকে উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহির উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন।
