প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১৪:১৬

বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি, অবকাঠামো, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণসহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে গুরুত্ব দিয়েছে বাংলাদেশ ও জাপান। মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কান্তেই’তে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির শীর্ষ বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানান।
