প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১৩:৩৮

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ভারতের পূর্ব উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার আগে ঝড়টি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ সময় ঘূর্ণিঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটারে পৌঁছাতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।
