প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১৫:৫০

কুমিল্লার লাকসামে ঢাকাগামী কর্ণফুলি এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে চট্টগ্রাম থেকে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
