প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:৫০

বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে গুরুতর দুটি নিরাপত্তাত্রুটি শনাক্ত হওয়ার পর সাইবার হামলার ঝুঁকি এড়াতে বিভিন্ন দেশের সরকারি ও বেসরকারি সংস্থা সাময়িকভাবে ওয়েবসাইট বন্ধ করেছে। বুধবার (২২ অক্টোবর) ত্রুটি সংশোধনে নতুন সংস্করণ প্রকাশ করা হলেও এরই মধ্যে কিছু ওয়েবসাইটে হামলার চেষ্টা শুরু হয়েছে বলে জানিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।
