মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬১১ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

আন্তর্জাতিক

হুথিদের হামলা থামাতে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব

international desk
আন্তর্জাতিক, ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ১৩:৯

শেয়ার করুনঃ
হুথিদের হামলা থামাতে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব

ইয়েমেনের হুথি গোষ্ঠীর হামলা বন্ধ এবং যুদ্ধবিরতি নিশ্চিত করতে ইরানের মাধ্যমে ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব করেছে সৌদি আরব—এমন দাবি উঠে এসেছে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে। উপসাগরীয় অঞ্চলের কূটনৈতিক সূত্রের বরাতে ইসরায়েলি সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়। মঙ্গলবার (২৭ অক্টোবর) টাইমস অব ইন্ডিয়াও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। তবে অর্থ দেওয়ার প্রস্তাব কিংবা হস্তান্তরের বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমান হুথিদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য তেহরান সফর করেন। এক কূটনৈতিক সূত্রের দাবি, তিনি নিজের হারকিউলিস সামরিক পরিবহন বিমানে করে ১০০ কোটি ডলার তেহরানে নিয়ে গিয়েছিলেন। তবে কোনো সৌদি কর্মকর্তা অর্থ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেননি।

তেহরানের আলোচনায় তুরস্কের গোয়েন্দাপ্রধান ইব্রাহিম কালিন, পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনীর, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সাধারণ সম্পাদক মহসেন রেজাই এবং ইসলামিক রিভোলিউশনারি গার্ড কর্পসের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও

পরাজয়ের আশঙ্কায় আরব ভোটারদের ভিডিও করবে নেতানিয়াহুর দল

পরাজয়ের আশঙ্কায় আরব ভোটারদের ভিডিও করবে নেতানিয়াহুর দল
সৌদি বিমানবন্দর ও তেল স্থাপনায় হুথিদের ধারাবাহিক হামলায় অর্থনৈতিক ক্ষতির কারণে ইরান মধ্যস্থতার প্রস্তাব দিয়েছিল বলে দাবি করা হয়েছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রিন্স খালিদ বিন সালমান ও মক্কা যৌথ প্রতিরক্ষা জোটের সদস্যরাষ্ট্রগুলোর প্রতিনিধিদের তেহরান সফর উত্তেজনা কমানো, সংলাপ ও কূটনৈতিক সমাধান উৎসাহিত করা এবং কাতার ও পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টাকে সমর্থনের উদ্যোগের অংশ।

এক সৌদি কর্মকর্তা বলেন, তিন বছর আগে হওয়া সমঝোতা বাস্তবায়ন না হওয়াই সংঘাতের মূল কারণ। তবে ১০০ কোটি ডলারের প্রস্তাবের সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া

সৌদি_আরবযুদ্ধবিরতিহুথি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ইরানের হামলার আশঙ্কায় বিশ্বজুড়ে মার্কিন মিশনে সতর্কতা

ইরানের হামলার আশঙ্কায় বিশ্বজুড়ে মার্কিন মিশনে সতর্কতা

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

সর্বশেষ সংবাদ

পরাজয়ের আশঙ্কায় আরব ভোটারদের ভিডিও করবে নেতানিয়াহুর দল

পরাজয়ের আশঙ্কায় আরব ভোটারদের ভিডিও করবে নেতানিয়াহুর দল

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতের শঙ্কায় উপকূলে সতর্কতা জারি

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতের শঙ্কায় উপকূলে সতর্কতা জারি

হুথিদের হামলা থামাতে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব

হুথিদের হামলা থামাতে সৌদির ১০০ কোটি ডলারের প্রস্তাব

সাবেক মিস সুইজারল্যান্ডের অভিযোগ, ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণ মামলা

সাবেক মিস সুইজারল্যান্ডের অভিযোগ, ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণ মামলা

পাঁচ বছরে বাংলাদেশে এক লাখ কোটি ইয়েন বিনিয়োগ চায় জাপান

পাঁচ বছরে বাংলাদেশে এক লাখ কোটি ইয়েন বিনিয়োগ চায় জাপান

এ সম্পর্কিত আরও পড়ুন

পরাজয়ের আশঙ্কায় আরব ভোটারদের ভিডিও করবে নেতানিয়াহুর দল

পরাজয়ের আশঙ্কায় আরব ভোটারদের ভিডিও করবে নেতানিয়াহুর দল

ইসরায়েলে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনে আরব মুসলিম ভোটারদের পর্যবেক্ষণ ও ভিডিও ধারণের জন্য বিশেষ দল মোতায়েনের পরিকল্পনা করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি। দলটি বড় ধরনের নির্বাচনী ক্ষতির মুখে পড়লে এসব ভিডিও ব্যবহার করে ভোট কারচুপির অভিযোগ তুলতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য হ্যারেটজ। মঙ্গলবার (২৭ অক্টোবর) আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। প্রতিবেদন অনুযায়ী,

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতের শঙ্কায় উপকূলে সতর্কতা জারি

ঘূর্ণিঝড় অর্ণবের আঘাতের শঙ্কায় উপকূলে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ভারতের পূর্ব উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। বুধবার (২৮ অক্টোবর) সকালে অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার আগে ঝড়টি আরও শক্তিশালী হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ সময় ঘূর্ণিঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটারে পৌঁছাতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় জেলাগুলো এবং ওড়িশার দক্ষিণাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা

সাবেক মিস সুইজারল্যান্ডের অভিযোগ, ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণ মামলা

সাবেক মিস সুইজারল্যান্ডের অভিযোগ, ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণ মামলা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন সাবেক মিস সুইজারল্যান্ড ও মডেল বিয়াট্রিস কিউল। ১৯৯৩ সালের নভেম্বরে নিউইয়র্কের প্লাজা হোটেলে ট্রাম্প তাঁকে ধর্ষণ করেছিলেন বলে ডেমোক্র্যাটদের একটি তদন্তকারী দলের কাছে দাবি করেছেন তিনি। সোমবার (২৬ অক্টোবর) প্রকাশিত দ্য টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ডেমোক্র্যাটিক কমিটির কর্মীদের সঙ্গে কয়েক সপ্তাহের সাক্ষাৎকারে কিউল জানান, ২৪ বছর বয়সে ট্রাম্পের সঙ্গে তাঁর

রাহুল গান্ধীর গাড়িবহরে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, অক্ষত কংগ্রেস নেতা

রাহুল গান্ধীর গাড়িবহরে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ, অক্ষত কংগ্রেস নেতা

ভারতের উত্তর প্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে কংগ্রেস সংসদ সদস্য রাহুল গান্ধীর গাড়িবহরের পাঁচটি যানবাহন একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। সোমবার (২৬ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দুর্ঘটনায় কয়েকজন দলীয় কর্মী ও নিরাপত্তারক্ষী আহত হলেও রাহুল গান্ধী সম্পূর্ণ নিরাপদ রয়েছেন। রাজ্যের রাজধানী লখনউ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে হালিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লখনউ বিমানবন্দর থেকে সুলতানপুর যাওয়ার পথে গন্তব্য

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

জীবিকার সন্ধানে সুদূর দক্ষিণ আফ্রিকায় গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি প্রবাসী মো. রুবেল (৩৯)। শনিবার (২৪ অক্টোবর) দেশটির নর্দার্ন কেপ প্রদেশের স্প্রিংবকে হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। একই দিন দেশটির পূর্ব কেপ প্রদেশে পৃথক আরেকটি দুর্ঘটনায় ছয় নারী নিহত হয়েছেন। দুই ঘটনায় আহত আরও ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। স্থানীয় প্রবাসী মেহেদি হাসান জানান, শনিবার দুপুরের পর দোকানের মালামাল কিনে