প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১৩:১

যুক্তরাষ্ট্রের আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে শনিবার (২৪ অক্টোবর) নিজের অঙ্গরাজ্য ফ্লোরিডায় আগাম ভোট দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে লড়ছে তাঁর দল রিপাবলিকান পার্টি। ভোট দেওয়ার পর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে সঙ্গে নিয়ে জর্জিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী সমাবেশে যোগ দিতে যান তিনি।
