প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:৩৫

ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হয়ে পড়েছেন ঝালকাঠির ৭ হাজার ৪৯৪ জন জেলে। তাঁদের মধ্যে সরকারি পুনর্বাসন সহায়তা হিসেবে ২৫ কেজি করে চাল পেয়েছেন মাত্র ৪ হাজার ২০০ জন। ফলে ৩ হাজার ২৯৪ জন জেলে এবার চালের সহায়তা থেকে বাদ পড়েছেন। মাছ ধরতে না পারায় আয় বন্ধ, অন্যদিকে ঋণের কিস্তি ও সংসারের খরচ—সব মিলিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের।
