
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১০:২৫

নতুন বেতনকাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অক্টোবরের বেতন ও আগের তিন মাসের বকেয়া পরিশোধে ব্যাংক খাত থেকে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার। এ জন্য ১৪ দিন মেয়াদি বিশেষ ট্রেজারি বিলের নিলাম আহ্বান করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ নভেম্বর বেতন ও বকেয়া পরিশোধের কথা রয়েছে। বুধবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বণিক বার্তা।
