
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১৩:৯

ভারতের উত্তর প্রদেশের পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে কংগ্রেস সংসদ সদস্য রাহুল গান্ধীর গাড়িবহরের পাঁচটি যানবাহন একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে। সোমবার (২৬ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দুর্ঘটনায় কয়েকজন দলীয় কর্মী ও নিরাপত্তারক্ষী আহত হলেও রাহুল গান্ধী সম্পূর্ণ নিরাপদ রয়েছেন।
