শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬৫ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়

বাংলাদেশ-ভারত সম্পর্ক সরকারের ওপর নির্ভরশীল নয়

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৫

শেয়ার করুনঃ
বাংলাদেশ-ভারত সম্পর্ক সরকারের ওপর নির্ভরশীল নয়

বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্দিষ্ট কোনো সরকারের ওপর নির্ভরশীল হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেছেন, যেকোনো দল ক্ষমতায় থাকুক, সম্পর্ক পারস্পরিক স্বার্থ ও সম্মানের ভিত্তিতে গড়ে উঠতে হবে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।  

তৌহিদ হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরের দিকেই শুধু তাকানো ঠিক হবে না। বিএনপির শাসনামলেও দুই দেশের মধ্যে বাণিজ্য বেড়েছে। তাই সম্পর্ককে নির্দিষ্ট কোনো সরকারকেন্দ্রিক ভাবা উচিত নয়। তিনি জানান, এপ্রিলে বিমসটেক সম্মেলনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের বৈঠক হতে পারে, তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।  

আরও

সৌদি রক্ষায় হুথিদের বিরুদ্ধে মার্কিন গোয়েন্দা টাস্কফোর্স মাঠে

সৌদি রক্ষায় হুথিদের বিরুদ্ধে মার্কিন গোয়েন্দা টাস্কফোর্স মাঠে

সীমান্তে বিএসএফের গুলির বিষয়ে তিনি বলেন, ২০২৪ সালে সীমান্তে ২৪ জন নিহত হয়েছেন, যার অর্ধেকই আগের সরকারের আমলে। বিশ্বের কোথাও এমন ঘটনা ঘটে না। ভারতীয় পক্ষ থেকে বলা হয়, অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে এমন হচ্ছে। তবে অপরাধীদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা উচিত, হত্যা করা নয়।  

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গে তিনি বলেন, সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করে। শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতীয় গণমাধ্যমে অতিরঞ্জিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এটি বাস্তব পরিস্থিতির প্রতিফলন নয়।  

আরও

ট্রাম্পের নতুন আইনে ভারত-চীনের সামনে শুল্কের চাপ

ট্রাম্পের নতুন আইনে ভারত-চীনের সামনে শুল্কের চাপ
বাংলাদেশ-ভারত
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে তিনি জানান, তার বিরুদ্ধে মামলা থাকায় বাংলাদেশ তাকে ফেরত চেয়েছে। ভারত সরকার তাকে ফেরত না দিলেও অন্তত এমন কিছু বিধিনিষেধ আরোপ করতে পারে যাতে তিনি উত্তেজনামূলক বক্তব্য না দেন।  

আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, যেকোনো চুক্তি স্বাক্ষরের আগে ও পরে আলোচনা করা যেতে পারে। বিদ্যুতের দাম তুলনামূলক বেশি হওয়ায় এটি যৌক্তিক করার জন্য আবারও আলোচনা করা উচিত। বিশেষ করে কয়লা কেনার ক্ষেত্রে বিশ্ববাজারের সর্বোত্তম দাম নিশ্চিত করা দরকার।  

তিনি বলেন, বিদ্যুৎ সরবরাহের ভিত্তিতে আমাদের পরিকল্পনা করা হয়েছে। তাই আমরা চাই, তারা বিদ্যুৎ সরবরাহ করুক এবং তারপর পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে অর্থ পরিশোধের বিষয়টি চূড়ান্ত করা হবে।  

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে আলোচনা করতে গেলে সব দিক বিবেচনা করা জরুরি। সম্পর্ককে সরকারনির্ভর না রেখে পারস্পরিক স্বার্থ ও সম্মানের ওপর ভিত্তি করে গড়ে তুলতে হবে বলে মত প্রকাশ করেন পররাষ্ট্র উপদেষ্টা।

জনপ্রিয় সংবাদ

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

কুয়াকাটায় জমি দখল নিয়ে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

সন্তান কোলে স্বামীর বাড়িতে অনশন, স্ত্রীর মর্যাদা ও পিতৃপরিচয়ের দাবি নারীর

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

সর্বশেষ সংবাদ

দিল্লির বৈঠকের তথ্য ফাঁস, নেতাদের সতর্ক করলেন শেখ হাসিনা

দিল্লির বৈঠকের তথ্য ফাঁস, নেতাদের সতর্ক করলেন শেখ হাসিনা

গজারিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল চারজনের

গজারিয়ায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল চারজনের

৬ দফা থেকে ৮, প্রয়োজনে এক দফা: শফিকুর

৬ দফা থেকে ৮, প্রয়োজনে এক দফা: শফিকুর

নবম পে স্কেলে গ্রেডভেদে বাড়িভাড়া কত, জানুন

নবম পে স্কেলে গ্রেডভেদে বাড়িভাড়া কত, জানুন

পাকিস্তানে মসজিদ হামলার পর অভিযানে আট জঙ্গি নিহত

পাকিস্তানে মসজিদ হামলার পর অভিযানে আট জঙ্গি নিহত

এ সম্পর্কিত আরও পড়ুন

নবম পে স্কেলে গ্রেডভেদে বাড়িভাড়া কত, জানুন

নবম পে স্কেলে গ্রেডভেদে বাড়িভাড়া কত, জানুন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ বিভাগ শনিবার (১৯ সেপ্টেম্বর) ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে প্রজ্ঞাপনটি জারি করে। এতে অন্যান্য বিষয়ের পাশাপাশি এলাকা ও গ্রেডভেদে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়ার হার নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় গ্রেড-২০-এর সর্বনিম্ন ধাপ থেকে গ্রেড-১৬-এর সর্বোচ্চ ধাপ পর্যন্ত চাকরিজীবীরা মূল বেতনের ৬০ শতাংশ

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ল সর্বোচ্চ ১৪২ শতাংশ, প্রজ্ঞাপন জারি

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ল সর্বোচ্চ ১৪২ শতাংশ, প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ অনুযায়ী গ্রেডভেদে মূল বেতন ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। গত ১ জুলাই থেকে কার্যকর হওয়া কাঠামোটি তিন ধাপে বাস্তবায়িত হবে। প্রথম ধাপে চলতি বছরের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত নবম ও তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বর্ধিত মূল বেতনের ৪০

মধুমতি-রূপসা-সুগন্ধায় হবে আধুনিক ভাসমান হাসপাতাল

মধুমতি-রূপসা-সুগন্ধায় হবে আধুনিক ভাসমান হাসপাতাল

উপকূল ও প্রত্যন্ত দ্বীপাঞ্চলের মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের তিনটি যাত্রীবাহী জাহাজকে আধুনিক ভাসমান হাসপাতালে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হচ্ছে। জাহাজ তিনটি হলো—এমভি মধুমতি, এমভি রূপসা ও এমভি সুগন্ধা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার সদরঘাটের বাদামতলী বিআইডব্লিউটিসি টার্মিনালে জাহাজগুলো পরিদর্শন করে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। নৌপরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরিদর্শনে উপস্থিত ছিলেন নৌপরিবহন

২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী

২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর অধিবেশনে বাংলাদেশের পক্ষে ভাষণ দেওয়ার কথা রয়েছে তাঁর। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদে তাঁর প্রথম ভাষণ। সাম্প্রতিক প্রতিবেদনগুলোতেও ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাত্রা এবং ২৪ সেপ্টেম্বর ভাষণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করা

ঝটিকা মিছিল ঠেকাতে চাপ ওসি-ডিসি বদলি শীর্ষ রদবদল

ঝটিকা মিছিল ঠেকাতে চাপ ওসি-ডিসি বদলি শীর্ষ রদবদল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল ঠেকাতে পুলিশের ওপর ঊর্ধ্বতন পর্যায় থেকে চাপ বাড়ায় মাঠপর্যায়ে উদ্বেগ তৈরি হয়েছে। ঊর্ধ্বতনরা জানিয়েছেন, এমন মিছিল হলে সংশ্লিষ্ট ওসি ও ডিসিকে দায় নিতে হবে। গুলশানের ঘটনায় ব্যবস্থা নেওয়া হয়েছে। কখন কোথায় মিছিল হবে এবং কার বিরুদ্ধে ব্যবস্থা আসবে, তা নিয়ে আলোচনা চলছে। কয়েকজন কর্মকর্তা ক্ষোভ জানিয়েছেন। সম্প্রতি মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন