সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬১৯ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

স্বাস্থ্য

চিকিৎসায় নতুন যুগের পথে চীন-বাংলাদেশ অংশীদারত্ব

saiful islam
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ২১:১১

শেয়ার করুনঃ
চিকিৎসায় নতুন যুগের পথে চীন-বাংলাদেশ অংশীদারত্ব

বাংলাদেশে স্বাস্থ্য খাতে উন্নয়নের অংশ হিসেবে চীনের সহায়তায় তিনটি আধুনিক হাসপাতাল নির্মাণের প্রস্তুতি চলছে। রবিবার (১৩ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর এ তথ্য জানান।

তিনি বলেন, “নীলফামারীতে এক হাজার শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। এর জন্য প্রাথমিকভাবে ১৬ একর জমি চিহ্নিত করা হয়েছে। বিষয়টি সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে রয়েছে।” এই হাসপাতালটি নির্মিত হলে দেশের উত্তরাঞ্চলে চিকিৎসা খাতে একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দ্বিতীয় হাসপাতালটি হবে ঢাকার সাভার ধামরাই এলাকায়, যেখানে একটি পূর্ণাঙ্গ পুনর্বাসন কেন্দ্র গড়ে তোলা হবে। এখানে দুর্ঘটনায় আহত ও চলাচলে অক্ষম রোগীদের জন্য বিশেষায়িত চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা থাকবে।

আরও

একদিনে ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৯ জন

একদিনে ডেঙ্গুতে আরও ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৯ জন
তৃতীয় প্রকল্প হিসেবে চট্টগ্রামে ৫০০ থেকে ৭০০ শয্যার আরও একটি হাসপাতাল নির্মাণের প্রস্তুতি চলছে। এটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। তবে ইতোমধ্যে চট্টগ্রামে চীনের অর্থায়নে একটি বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট সফলভাবে পরিচালিত হচ্ছে।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেন, “বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিকে কেন্দ্র করে এই হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে নীলফামারীর হাসপাতালটি সবচেয়ে অগ্রসর পর্যায়ে রয়েছে। ইতোমধ্যে জমি খোঁজা শুরু হয়েছে।”

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
তিনি আরও জানান, “চীন আমাদের একটি রোবোটিক ফিজিওথেরাপি সেট উপহার দিয়েছে। এটি বর্তমানে চট্টগ্রাম বন্দরে রয়েছে। আমরা সেটটি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক বিএসএমএমইউ) স্থাপন করবো। এর জন্য ৬ হাজার বর্গফুট জায়গা বরাদ্দ করা হয়েছে।”

এই অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে আন্দোলনে ও দুর্ঘটনায় আহত রোগীরা উন্নতমানের চিকিৎসা সেবা পাবেন। একদল চিকিৎসককে বিশেষ প্রশিক্ষণ দিতে থাইল্যান্ডের ব্যাংকক থেকে বিশেষজ্ঞ আনা হবে। ভবিষ্যতে উত্তরবঙ্গ ও চট্টগ্রামেও এমন প্রযুক্তি সরবরাহের পরিকল্পনা রয়েছে, যাতে সেবা দেশের প্রতিটি প্রান্তে পৌঁছায়।

চীন-বাংলাদেশচিকিৎসা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, ৯২৮ ভর্তি

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, ৯২৮ ভর্তি
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব শফিকুল আলম, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক ডা. আবুল খায়ের, নিটোর পরিচালক ডা. মো. আবুল কেনান এবং প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

এই উদ্যোগগুলো বাস্তবায়ন হলে দেশের স্বাস্থ্যসেবা খাতে এক নতুন যুগের সূচনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

জনপ্রিয় সংবাদ

বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর কোনো অবস্থান নেই: জুনায়েদ আল হাবিব

বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর কোনো অবস্থান নেই: জুনায়েদ আল হাবিব

এবার ইরানকে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের

এবার ইরানকে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের

নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা, পাচ্ছে বাংলাদেশ

নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা, পাচ্ছে বাংলাদেশ

প্রায় ২০০ ইইউ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে

প্রায় ২০০ ইইউ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে

সর্বশেষ সংবাদ

নোয়াখালীতে বিএনপির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ, পুড়েছে দুই দোকান

নোয়াখালীতে বিএনপির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ, পুড়েছে দুই দোকান

পাকিস্তানের সিদ্ধান্তে নতুন সংকটে বিশ্বকাপ

পাকিস্তানের সিদ্ধান্তে নতুন সংকটে বিশ্বকাপ

নির্বাচনকালীন অভিযোগ জানাতে স্বরাষ্ট্রে সমন্বয় সেল গঠন

নির্বাচনকালীন অভিযোগ জানাতে স্বরাষ্ট্রে সমন্বয় সেল গঠন

২২ বছর পর খুলনায় তারেক রহমান আসছেন আজ

২২ বছর পর খুলনায় তারেক রহমান আসছেন আজ

চট্টগ্রাম কক্সবাজারে জামায়াত আমিরের সমাবেশ আজ

চট্টগ্রাম কক্সবাজারে জামায়াত আমিরের সমাবেশ আজ

এ সম্পর্কিত আরও পড়ুন

আন্তর্জাতিক জার্নালে ঝিনাইদহের হোমিও চিকিৎসকের কেস হিস্ট্রি, বিশ্বজুড়ে প্রশংসা

আন্তর্জাতিক জার্নালে ঝিনাইদহের হোমিও চিকিৎসকের কেস হিস্ট্রি, বিশ্বজুড়ে প্রশংসা

ঝিনাইদহের এক হোমিওপ্যাথিক চিকিৎসকের গবেষণাভিত্তিক চিকিৎসা সাফল্যের স্বীকৃতি মিলেছে আন্তর্জাতিক পরিসরে। একটি আন্তর্জাতিক হোমিওপ্যাথি জার্নালে প্রকাশিত মোট সাতটি কেস হিস্ট্রির মধ্যে পাঁচটি কেস হিস্ট্রি স্থান পেয়েছে ঝিনাইদহের চিকিৎসক নজরুল ইসলামের চিকিৎসাধীন রোগীদের। এ অর্জনের ফলে উপমহাদেশ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক সাড়া পড়েছে বলে জানা গেছে। “এ নিউজ ভয়েজ ইউথ রিয়েল হোমিওপ্যাথি” নামের এই জার্নালটি সম্পাদনা করেছেন ভারতের খ্যাতনামা হোমিওপ্যাথিক চিকিৎসক

ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, আক্রান্তের ঢেউ থামছে না

ডেঙ্গুতে আরও তিন মৃত্যু, আক্রান্তের ঢেউ থামছে না

দেশে ডেঙ্গুর প্রকোপ কমলেও মৃত্যুর মিছিল থামছে না। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০১ জনে। একই সময়ে নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২১ জন রোগী। মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো দৈনিক ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এই

ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৯০

ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৯০

সারা দেশে ডেঙ্গু পরিস্থিতি ফের অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন। বুধবার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ভর্তি হওয়া

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ভর্তি ৭৭৮

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ভর্তি ৭৭৮

দেশে ডেঙ্গু পরিস্থিতি আবারও জটিল আকার ধারণ করেছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত মাত্র ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৭৭৮ জন রোগী। রোববার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে

একদিনে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮৮

একদিনে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৮৮

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৭৮৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত প্রাপ্ত এই তথ্য তুলে ধরা হয়েছে বুধবার (১৯ নভেম্বর) হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভাগ হিসাবে বরিশালে ৮৭ জন, চট্টগ্রামে