
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১০:৪৬

দেশের খুচরা বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। কোনো কোনো এলাকায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত দামের চেয়েও বেশি দামে সিলিন্ডার বিক্রি হচ্ছে। কোথাও কোথাও সরবরাহের ঘাটতিতে চাহিদা অনুযায়ী সিলিন্ডারও পাচ্ছেন না ভোক্তারা। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা, জাহাজভাড়া বৃদ্ধি এবং আমদানি ও পরিবহন জটিলতাকে এ পরিস্থিতির প্রধান কারণ হিসেবে দেখছেন খাতসংশ্লিষ্টরা।
