
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ১১:৬

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে, বিশেষ করে কৃত্রিম তন্তু ও টেকসই পোশাক উৎপাদন খাতে বিনিয়োগ বাড়াতে জাপানের বিশ্বখ্যাত প্রতিষ্ঠান ইউনিক্লোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৮ অক্টোবর) জাপানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় ইউনিক্লোর মূল প্রতিষ্ঠান ফাস্ট রিটেইলিং কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা তাদাশি ইয়ানাইয়ের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।
