
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১২:২২

দেশের বাজারে টানা চতুর্থ দফায় সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা কমানো হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন দর কার্যকর হয়েছে।
